1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

  • প্রকাশিত : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৩৮ 0 বার সংবাদি দেখেছে
ফরিদপুর প্রতিনিধি // ‎ফরিদপুরে স্ত্রী হাসিনা বেগমকে হত্যার দায়ে স্বামী ফরহাদ মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

‎আজ ‎সোমবার দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামিমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি ফরহাদ মোল্লা (৩৮) আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশ প্রহরায় কারাগারে নিয়ে যাওয়া হয়।

‎আদালত সূত্রে জানা যায়, নিহত হাসিনা বেগমের স্বামী ফরহাদ মোল্লা যৌতুকের জন্য তার স্ত্রীকে প্রায়ই চাপ দিতেন। একপর্যায়ে তিনি হাসিনার পরিবারের কাছে দুই লাখ টাকা নগদ যৌতুক হিসেবে দাবি করেন। যৌতুকের টাকা দিতে না পারায় গত ২০২৩ সালের ৩১ মে রাত থেকে ১ জুন সকালের মধ্যে কোনো একসময়ে তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেন।

নিহত হাসিনা বেগমের বাবা মছলেম খলিফা গিয়ে দেখেন, নগরকান্দা উপজেলার বাস্তপট্টি গ্রামের বাড়িতে স্বামীর ঘরে হাসিনার মরদেহ ঝুলছে। পরে ওই দিনই তিনি বাদী হয়ে প্রধান আসামি ফরহাদ মোল্লাসহ কয়েকজনের বিরুদ্ধে নগরকান্দা থানায় হত্যা মামলা দায়ের করেন।

‎‎পরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আদালত ফরহাদ মোল্লাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন।

‎‎রায় ঘোষণার পর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া রতন বলেন, ‘আদালতের ঘোষিত রায়ে আমরা সন্তুষ্ট। এ ধরনের দৃষ্টান্তমূলক রায়ের ফলে ভবিষ্যতে সমাজে নারী ও শিশুদের ওপর নির্যাতন কমে আসবে বলে আমরা আশা করি।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews