1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
স্ত্রীকে হত্যার পর সন্তানকে নিয়ে স্বামী পলাতক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার পিরোজপুরে উপজেলা পরিষদের ভবন থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু একই পরিবারের তিন ভাইয়ের সার ডিলারশিপ, বৈধতা নিয়ে হাইকোর্টে রিট পানিতে নেমে খাল পরিষ্কার করলেন ইউএনও বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ধামুরায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ মেসির অবসরের পর প্রথম ম্যাচেই হারল আর্জেন্টিনা স্বামী-সন্তানদের জন্য দোয়া চাইলেন চিত্রনায়িকা বর্ষা শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ডিসেম্বরেই: শিক্ষামন্ত্রী

স্ত্রীকে হত্যার পর সন্তানকে নিয়ে স্বামী পলাতক

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ২৩৭ 0 বার সংবাদি দেখেছে
গাজীপুর প্রতিনিধি // গাজীপুরের শ্রীপুরের চকপাড়ার সলিংমোড় এলাকায় বৃহস্পতিবার সকালে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে নিহতের স্বামী চার বছর মেয়েকে নিয়ে পলাতক রয়েছে।

নিহত নাসরিন আক্তার (২০) উপজেলার উপজেলার চকপাড়া সলিংমোড় এলাকার মো. মজনু মিয়ার মেয়ে। প্রায় ছয় বছর আগে গাজীপুর সিটি করপোরেশনের সদর থানার মজলিশপুর এলাকায় আলিমুল হাজী ছেলে মো. হৃদয় মিয়ার সাথে নাসরিনের বিয়ে হয়। তাদের সংসারে চার বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে।

নিহতের পরিবারের অভিযোগ নাসরিনকে শ্বাসরোধে হত্যার পর মেয়েকে নিয়ে স্বামী হৃদয় পালিয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, প্রায় ছয় বছর আগে মজলিশপুর এলাকার আলিমুল হাজীর ছেলে হৃদয়ের সঙ্গে নাসরিন আক্তারের বিয়ে হয়। গত কয়েক মাস ধরে নাসরিন তার বাবার বাড়ি থাকতো। ধারণা করা হচ্ছে বৃহস্পতিবার সকালে হৃদয় তার স্ত্রী নাসরিন আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে মরদেহ ঘরের ভেতর রেখে মেয়েকে নিয়ে হৃদয় পালিয়ে যায়। এক পর্যায়ে বাড়ির লোকজন তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

শ্রীপুর থানার মাওনা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোঃ মিন্টু মিয়া জানান, খবর পেয়ে বেলা ১১ টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে নাসরিনকে শ্বাসরোধে হত্যার পর হৃদয় চার বছর বয়সী মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews