1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
স্পেনের নাইট ক্লাবে আগুন, নিহত ৬ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বরিশাল নগরীতে স্কুলের সামনে ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুঁটি, দুর্ঘটনার আশঙ্কা হাম ও উপসর্গে মৃত্যু ১৩০০ ছুঁইছুঁই রাজনীতিবিদদের বড় অংশ সুবিধা নেওয়ায় বেশি ব্যস্ত থাকেন: স্পিকার ভোলায় ডিবির অভিযানে লোকাল গান ও তিনটি বগি দাসহ একজন আটক চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলে শোক উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা জাপান ম্যাচে ব্রাজিলের অধিনায়ক রাফিনিয়া নুসরাতের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ কাপুরুষোচিত: জামায়াত আমির এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ দুই লাখ ৯৫ হাজার টন সার কিনবে সরকার

স্পেনের নাইট ক্লাবে আগুন, নিহত ৬

  • প্রকাশিত : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ২২৮ 0 বার সংবাদি দেখেছে
আন্তর্জাতিক ডেস্ক // স্পেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর মুরসিয়ায় একটি নাইটক্লাবে অগ্নিকাণ্ডে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রোববার ভোরে ৬টায় আটালায়াস এলাকায় জনপ্রিয় টিয়েটার নাইটক্লাবে এই অগ্নিকাণ্ড হয়। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা করা হচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

 

প্রতিবেদনে বলা হয়, অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৬ জনের মৃতের তথ্য পাওয়া গেছে তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

দেশটির জরুরি পরিষেবা সংস্থার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছে। প্রচণ্ড ধোঁয়ার কারণে শ্বাস নিতে কষ্ট হওয়ায় প্রাথমিকভাবে চারজনকে হাসপাতালে নেয়া হয়েছে।

তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে প্রাথমিকভাবে জানা যায়নি। মেয়র হোসে ব্যালেস্তা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লিখেছেন, তারা অগ্নিকাণ্ডের কারণ খুঁজে বের করতে কাজ করছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews