1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সড়ক দুর্ঘটনায় ৩ কৃষকসহ নিহত ৪ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মির্জাগঞ্জে ভাইকে না জানিয়ে পৈতৃক বসতঘর কাটার অভিযোগ বরিশালে দেশীয় ধারালো অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের প্রধান স্ট্যালিন আটক বরিশাল সিটি কর্পোরেশন প্রশাসকের সঙ্গে নরসুন্দর কল্যাণ সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ উজিরপুরে গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতিকে সংবর্ধনা, জনতার ঢল গেইলের বিশ্ব রেকর্ড ভেঙে টি-টোয়েন্টিতে ১৮৮ প্রিটোরিয়াসের শানায়া-নভ্যার সঙ্গে ছুটির মেজাজে অনন্যা পান্ডে, নজরকাড়া ছবি শেয়ার বরিশালে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১০, ইয়াবা উদ্ধার বরিশালের মেয়ে ভারতবর্ষের প্রথম নারী চিকিৎসক ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ বরিশালে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার ১

সড়ক দুর্ঘটনায় ৩ কৃষকসহ নিহত ৪

  • প্রকাশিত : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ২৭৫ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিন কৃষকসহ চারজন নিহত হয়েছেন। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে পৃথক দু’টি দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন। আহতদের কুষ্টিয়া আড়াইশ’ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

নিহতরা হলেন- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শশীধরপুর গ্রামের মৃত বারি দফাদারের ছেলে গাফফার (৩৮), আজিল প্রামাণিকের ছেলে ছানু প্রামাণিক (৪০) ও ইনতা সর্দার। অপর সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তি নওগাঁর সাপাহার উপজেলার ইমদাদুল ইসলামের ছেলে মফিজুল। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করে কুষ্টিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইদ্রিস আলী বলেন, ভোরে আলাউদ্দিন নগর এলাকায় নসিমন, ট্রাক ও ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে ট্রাকের তিন যাত্রী নিহত হন। তারা কুষ্টিয়ার দৌলতপুর থেকে রাজবাড়ীতে পেঁয়াজের বীজ কিনতে যাচ্ছিলেন।

আহত হয়েছেন ৯ জন। ভোর ৫টার দিকে একই উপজেলার উজানগ্রাম এলাকায় ট্রাকের ধাক্কায় অপর ট্রাকের চালক মফিজুল ইসলাম নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন চার জন। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews