1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ২ মৃত্যু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:০১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ২ মৃত্যু

  • প্রকাশিত : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ১৫ 0 বার সংবাদি দেখেছে
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুইজনের প্রাণ গেছে। হাম ও হামের লক্ষণ নিয়ে হাসপাতালে গেছেন ১ হাজার ৮৫ জন। শুক্রবার (৩১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, মারা যাওয়া একজন সিলেট বিভাগের, অপরজন বরিশাল বিভাগের। এ নিয়ে গত মার্চের মাঝামাঝি থেকে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৮৩৭ জনে।

এর মধ্যে হামে আক্রান্ত হয়েছিলেন ৯৬ জন। বাকিরা হামের উপসর্গ নিয়ে মারা গেছেন।

হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৩২২ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছেন ১০৯ জন। এ ছাড়া রাজশাহীতে ৯১, চট্টগ্রামে ৬১, বরিশালে ৪৫, ময়মনসিংহে ৭০, খুলনায় ৩২ ও রংপুর বিভাগে ১১ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে যাওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪৪ হাজার ৩৬৯ জনে।

এর মধ্যে হামে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৫৯ জন। বাকিদের হামের উপসর্গ ছিল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews