1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
হামে আরও ১০ শিশুর মৃত্যু, আক্রান্তের সংখ্যা বাড়ছেই - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ৩১ মে ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

হামে আরও ১০ শিশুর মৃত্যু, আক্রান্তের সংখ্যা বাড়ছেই

  • প্রকাশিত : রবিবার, ৩ মে, ২০২৬
  • ৬৮ 0 বার সংবাদি দেখেছে
দেশে হামে আক্রান্ত হয়ে এবং হামের উপসর্গ নিয়ে আরো ১০ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এর মধ্যে হামে মৃত্যু হয়েছে একজনের, বাকি নয়জনের শরীরে হামের উপসর্গ ছিল।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে হামে আক্রান্ত হয়ে ৫০ জন এবং হামের লক্ষণ নিয়ে ২৪৪ জনের মৃত্যু হল।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকালে ৮টা পর্যন্ত দেশে ১ হাজার ১৬৬ জন হামের লক্ষণ নিয়ে চিকিৎসাকেন্দ্রে গেছেন। এই সময়ে নমুনা পরীক্ষায় হাম শনাক্ত হয় ৯৫ জনের।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামের লক্ষণ নিয়ে চিকিৎসাকেন্দ্রে গেছেন ৪০ হাজার ৪৯১ জন। এ সময়ে হাম শনাক্ত হয়েছে ৫ হাজার ৩১৩ জনের শরীরে।

দেশে এখন পর্যন্ত হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭ হাজার ৮১৬ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৪ হাজার ৯০ জন।

গত এক দিনে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৫২৩ জন এবং রাজশাহী বিভাগে ১৯৯ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। আর ঢাকা বিভাগে সর্বোচ্চ ৬৪ জনের হাম শনাক্ত হয়েছে।

হামের লক্ষণ নিয়ে গত এক দিনে যে নয় জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে চারজন ঢাকা বিভাগের, দুজন বরিশাল বিভাগের এবং খুলনা ও সিলেট বিভাগের একজন করে। হামে আক্রান্ত হয়ে যার মৃত্যু হয়েছে, তিনিও ঢাকা বিভাগের।

১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ১১৬ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। আর রাজশাহী বিভাগে মারা গেছেন ৭০ জন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews