1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
হিলি দিয়ে রেকর্ড পরিমাণ আলু আমদানি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

হিলি দিয়ে রেকর্ড পরিমাণ আলু আমদানি

  • প্রকাশিত : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ২২২ 0 বার সংবাদি দেখেছে
দিনাজপুরের হিলি স্থলবন্দরে দিয়ে রেকর্ড পরিমাণ আলু আমদানি হয়েছে। বৃহস্পতিবার একদিনে ৭১ ট্রাকে এক হাজার ৮১৮ টন আলু আমদানি হয়েছে। যা বন্দরটির ইতিহাসে একদিনে সর্বোচ্চ আমদানির রেকর্ড। এর ফলে দেশের বাজারে আলুর দাম কমে গেছে। একদিন আগে আলু ৫৫-৫৭ টাকা কেজি দরে বিক্রি হলেও, বর্তমানে দাম ৫১-৫৩ টাকা কেজি।

দেশে আলুর সরবরাহ কমে যাওয়ায় বাজারে দাম অস্থির হয়ে উঠেছিল। এই পরিস্থিতি মোকাবিলায় সরকার ৫ সেপ্টেম্বর আলু আমদানির শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশে নামিয়ে আনে এবং নিয়ন্ত্রণ শুল্ক প্রত্যাহার করে নেয়। এরপর থেকে একাধিক আমদানিকারক হিলি দিয়ে আলু আমদানি শুরু করেন। প্রথম দিকে দুই-তিন ট্রাক আলু আসলেও পরবর্তীতে তা ১০ থেকে ২০ ট্রাকে পৌঁছায়।

বর্তমানে বন্দর দিয়ে ডায়মন্ড এবং কাটিনাল এই দুই ধরনের আলু আমদানি হচ্ছে। হিলি বন্দর থেকে আলু কিনতে আসা পাইকাররা জানান, কয়েকদিন আগে আলুর দাম ছিল ৪৮ টাকা কেজি, যা ধীরে ধীরে ৫৭ টাকা পর্যন্ত পৌঁছেছিল। কিন্তু বৃহস্পতিবার একসঙ্গে এত বেশি আলু আসায় দাম কমে গেছে, এতে পাইকারদের জন্য কেনাকাটা সহজ হচ্ছে এবং তাদের ব্যবসার খরচও কমছে।

আলু আমদানিকারকরা জানিয়েছেন, দেশের বাজারে সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে আমদানি অব্যাহত থাকবে। তবে, ভারতেই আলুর দাম বেশি হওয়ায় তাদের জন্য চাহিদা অনুযায়ী আমদানি করা কিছুটা কঠিন হচ্ছে।

হিলি স্থলশুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা শফিউল আলম বলেন, ‘বন্দর দিয়ে আগের তুলনায় আলু আমদানির পরিমাণ বেড়েছে। যেহেতু এটি কাঁচাপণ্য তাই যেদিনই ভারত থেকে দেশে আমদানি করা হয় ও বন্দরে প্রবেশ করে সেদিনই ছাড় দেয়া হচ্ছে। বন্দর দিয়ে বৃহস্পতিবার এক হাজার ৮১৮ টন আলু আমদানি হয়েছে। এটি একদিনে সর্বোচ্চ আমদানির রেকর্ড।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews