1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
১১ দফা দাবিতে বরিশালে ঐক্যজোটের স্মারকলিপি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

১১ দফা দাবিতে বরিশালে ঐক্যজোটের স্মারকলিপি

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ২৭ 0 বার সংবাদি দেখেছে

বিদ্যুৎ ও গ্যাসের সংকট, দীর্ঘস্থায়ী লোডশেডিং, কথিত ভূতুড়ে বিল এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ১১ দফা দাবিতে বরিশালে স্মারকলিপি দিয়েছে ১১ দলীয় ঐক্যজোট। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নগরীতে সমাবেশ ও মিছিল শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পাঠানো হয়।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বরিশাল নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে ১১ দলীয় ঐক্যজোটের বরিশাল মহানগর শাখা। সমাবেশ শেষে একটি মিছিল নিয়ে নেতাকর্মীরা জেলা প্রশাসকের কার্যালয়ে যান। সেখানে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে ১১ দফা দাবি-সংবলিত স্মারকলিপি জমা দেন তারা।

সমাবেশে বক্তব্য দেন জোটের বিভিন্ন নেতা। এ সময় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও বরিশাল মহানগরের আমির মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বিদ্যুৎ ও গ্যাসের সংকট এবং ঘন ঘন লোডশেডিংয়ের কারণে ব্যবসা-বাণিজ্যসহ জনজীবনে ব্যাপক দুর্ভোগ তৈরি হয়েছে। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে বলে তারা দাবি করেন।

তাদের অভিযোগ, বিদ্যুৎ ও গ্যাস-সংক্রান্ত নানা সমস্যার পাশাপাশি কথিত অস্বাভাবিক বিল আদায়ের অভিযোগও ভোক্তাদের ভোগান্তি বাড়াচ্ছে। এসব সমস্যার দ্রুত ও কার্যকর সমাধানে সরকারের প্রতি প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।

স্মারকলিপি প্রদান শেষে নেতারা বলেন, জনগণের দুর্ভোগ কমাতে ঘোষিত ১১ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলেও তারা সতর্ক করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews