1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
১৮তম বিজেএসে জজ হলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

১৮তম বিজেএসে জজ হলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৫ 0 বার সংবাদি দেখেছে
ববি প্রতিনিধি // ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) আইন বিভাগের তিন শিক্ষার্থী সিভিল জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) পরীক্ষার ফল প্রকাশের পর এ তথ্য জানা গেছে।

সুপারিশপ্রাপ্ত তিন শিক্ষার্থী হলেন—আইন বিভাগের ২০১৭–১৮ শিক্ষাবর্ষের ৭ম ব্যাচের জান্নাতুল আইশা, ২০১৬–১৭ শিক্ষাবর্ষের ৬ষ্ঠ ব্যাচের জয়ন্ত হালদার এবং ২০১৪–১৫ শিক্ষাবর্ষের ৪র্থ ব্যাচের মো. নাইম হোসাইন।

প্রকাশিত ফলাফলে জান্নাতুল আইশা মেধাতালিকায় ১৫তম এবং জয়ন্ত হালদার ৬৭তম স্থান অর্জন করেছেন। একই পরীক্ষায় মো. নাইম হোসাইনও সিভিল জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের (বিজেএসসি) অধীনে অনুষ্ঠিত প্রাথমিক, লিখিত ও মৌখিকসহ বিভিন্ন ধাপের পরীক্ষা শেষে তাদের সিভিল জজ পদে সুপারিশ করা হয়।

তিন শিক্ষার্থীর এই সাফল্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে আনন্দের সৃষ্টি হয়েছে।

সাফল্যের অনুভূতি জানিয়ে জয়ন্ত হালদার বলেন, ‘প্রথমেই পরম করুণাময়ের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। দীর্ঘদিনের পরিশ্রম, ধৈর্য ও একাগ্রতার পর আজকের এই সাফল্য অর্জন করতে পেরে আমার অনুভূতি সত্যিই ভাষায় প্রকাশের অতীত। এটি শুধু একটি চাকরি বা অর্জন নয়; বরং মানুষের সেবা করা এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার একটি বড় আমানত ও দায়িত্ব।

এই দীর্ঘ ও কঠিন যাত্রায় আমার পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের অবদান অপরিসীম। তাঁদের দোয়া, ভালোবাসা ও সমর্থন ছাড়া এই পথ অতিক্রম করা সম্ভব হতো না।

১৮তম বিজেএস পরীক্ষায় আমি মেধাতালিকায় ৬৭তম স্থান অর্জন করেছি। আমার জন্য সবাই দোয়া করবেন, যেন অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে পালন করতে পারি।’

এ বিষয়ে আইন বিভাগের চেয়ারম্যান ড. কাইসার আহমেদ বলেন, ‘১৮তম বিজেএস পরীক্ষায় সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত আমাদের তিন কৃতি শিক্ষার্থী জান্নাতুল আইশা, নাইম হোসাইন ও জয়ন্ত হালদারকে আইন বিভাগের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

আমি আশা করি, তারা কর্মক্ষেত্রে নিজেদের মেধা, দক্ষতা ও সততার মাধ্যমে দেশ, জাতি ও বিচার বিভাগের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং বরিশাল বিশ্ববিদ্যালয় ও আইন বিভাগের সুনাম অক্ষুণ্ন রাখবে।

তাদের এই সাফল্য বিভাগের বর্তমান ও ভবিষ্যৎ শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে। ভবিষ্যতেও আমাদের শিক্ষার্থীরা এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবে বলে আশা করি।

এ ছাড়া যারা বিজেএস পরীক্ষার বিভিন্ন ধাপে উত্তীর্ণ হয়েও চূড়ান্তভাবে সফল হতে পারেনি, তাদের অধ্যবসায় ও প্রচেষ্টার প্রতিও আমার দোয়া ও শুভকামনা রইল।’

ববির আইন বিভাগের তিন শিক্ষার্থীর এই অর্জনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা দিয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews