
আজ শনিবার বেলা সাড়ে ১১টায় এ তথ্য জানিয়েছেন কক্সবাজার র্যাব-১৫’র সিনিয়র সহকারী পরিচালক আবু সালাম চৌধুরী। গ্রেপ্তার সলিমুল্লাহ কক্সবাজার পৌরসভার পাহাড়তলী এলাকার বাসিন্দা।
আবু সালাম চৌধুরী জানান, ১৯৯৯ সালে অস্ত্র পাচারের অভিযোগে কক্সবাজার সদর থানায় সলিমুল্লাহর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়। সেই মামলায় গ্রেপ্তার এড়াতে গত ২২ বছর ভিন্ন পরিচয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করেন তিনি।
তিনি আরও বলেন, অস্ত্র পাচার ও মামলার সঙ্গে তিনি সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। পরবর্তী আইনি ব্যবস্থা শেষে তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হবে।
Leave a Reply