1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
৩৩ ঘণ্টা পর উদ্ধার ৪ বছরের জীবিত শিশু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বরিশাল নগরীতে স্কুলের সামনে ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুঁটি, দুর্ঘটনার আশঙ্কা হাম ও উপসর্গে মৃত্যু ১৩০০ ছুঁইছুঁই রাজনীতিবিদদের বড় অংশ সুবিধা নেওয়ায় বেশি ব্যস্ত থাকেন: স্পিকার ভোলায় ডিবির অভিযানে লোকাল গান ও তিনটি বগি দাসহ একজন আটক চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলে শোক উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা জাপান ম্যাচে ব্রাজিলের অধিনায়ক রাফিনিয়া নুসরাতের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ কাপুরুষোচিত: জামায়াত আমির এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ দুই লাখ ৯৫ হাজার টন সার কিনবে সরকার

৩৩ ঘণ্টা পর উদ্ধার ৪ বছরের জীবিত শিশু

  • প্রকাশিত : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৬০ 0 বার সংবাদি দেখেছে
আন্তজার্তিক ডেস্ক // তুরস্কে ভূমিকম্পে বিধ্বস্ত একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ৪ বছরের এক কন্যাশিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ভূমিকম্পের ৩৩ ঘণ্টা পর শিশুটিকে উদ্ধার করেন উদ্ধারকর্মীরা। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) আল জাজিরার প্রতিবেদনে উঠে আসে এ তথ্য।

শিশুটির নাম গুল ইনাল। এ ঘটনার ভিডিও ফুটেজে দেখা গেছে, বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপ থেকে গুলকে উদ্ধারের পর চিকিৎসার জন্য মেডিকেল টিমের কাছে পাঠানো হয়। এ সময় তার স্বজনেরা উচ্ছ্বাস প্রকাশ করতে থাকেন।

সোমবার (৬ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ভোর ৪টা ১৭ মিনিটে সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে আঘাত হানে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। ভূমিকম্পটির কেন্দ্র ছিল সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের গাজিয়ানটেপ শহরের কাছে।

ভূমিকম্পে তুরস্কের পাশাপাশি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সিরিয়াও। হাজার হাজার ভবন মাটির সঙ্গে মিশে গেছে। যার নিচে চাপা পড়েছে অসংখ্য মানুষ। তাদের উদ্ধারে সোমবার সকাল থেকেই নিরবচ্ছিন্ন অভিযান চলছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সেই অভিযান অব্যাহত রয়েছে।

ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় প্রায় আড়াই কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনটাই অনুমান করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি বলেছে, তাদের হিসাবে অনুযায়ী, দুই দেশ মিলিয়ে দুই কোটি ৩০ লাখ মানুষ ভূমিকম্পের শিকার হয়েছে। এর মধ্যে প্রায় ১০ লাখেরও বেশি শিশু।

ভূমিকম্পে এরই মধ্যে তুরস্ক-সিরিয়া সীমান্ত এলাকায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা ৭ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছেন ১৭ হাজারের বেশি মানুষ। আহতদের চিকিৎসাসেবা দিতে হিমশিম অবস্থা হাসপাতালগুলোতে। এদিকে হতাহতের সংখ্যা ৮ গুণ বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews