1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
৭ দিনের নতুন কর্মসূচি দিলো ইসলামি আট দল - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
১১ দফা দাবিতে বরিশালে ঐক্যজোটের স্মারকলিপি বরিশাল মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহর যোগদান ভুতুড়ে বিল-লোডশেডিংয়ের বিরুদ্ধে বরিশালে বিক্ষোভ, স্মারকলিপি প্রদান নিরাপদ অভিবাসন ও দক্ষতা প্রশিক্ষণে গৌরনদী টিটিসির ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বিএনপি ও জামায়াত জুলাই আন্দোলনে ছিল না: ফয়জুল করীম গভীর সাগরে ট্রলারে জলদস্যুদের হামলা, ১৪ জেলে আহত ভোলায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ নতুন কর্মসূচির ঘোষণা জামায়াত জোটের আসামে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৫ ঢাকার চারপাশের নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

৭ দিনের নতুন কর্মসূচি দিলো ইসলামি আট দল

  • প্রকাশিত : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১২১ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কার্যালয়ে জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলটির নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ।

 

এ সময় তিনি বলেন, ‘নির্বাচন সুষ্ঠু, সুন্দর, অংশগ্রহণমূলক করতে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার বিকল্প নেই।’

 
গণভোটে হ্যাঁ বিজয়ী করতে আট দল প্রচারণা চালাবে উল্লেখ করে তিনি বলেন, ‘আগামী ৩০ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত ঢাকা ব্যাতিত সব বিভাগে সমাবেশ করা হবে৷’
 
সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, ‘বিগত সময়ে যে পরিমাণ অপরাধ সংঘটিত হয়েছে তাতে এক-দুজনের ফাঁসির রায় খুব অল্প বিচার৷’
 
 
আট দলের জোটের পরিধি বিস্তৃত করার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘আটদলের মধ্যে সমঝোতার ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেয়া হবে৷ অন্য দলের জন্যও দরজা উন্মুক্ত রয়েছে৷’
 
একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন করার সক্ষমতা সরকারের রয়েছে কি না তা নিয়েও সন্দিহান বলে মন্তব্য করেছেন জামায়াতের এই নেতা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews