1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
অবরোধ সমর্থনে বরগুনার দুই কলেজে তালা দিল ছাত্রদল - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বরিশাল মহানগরীতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের ডমিনেশন পেট্রোলিং ও বিশেষ অভিযান বিসিসি’র ২৪ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু বৃহস্পতিবার, প্রস্তুতি সভা অনুষ্ঠিত উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের

অবরোধ সমর্থনে বরগুনার দুই কলেজে তালা দিল ছাত্রদল

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ১৮৭ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // অবরোধের সমর্থনে বরগুনা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ও বরগুনা সরকারি মহিলা কলেজের প্রশাসনিক ভবনসহ বিভিন্ন স্থাপনায় তালা লাগিয়ে ব্যানার টানায় বরগুনা সরকারি কলেজ ছাত্রদল। বুধবার সন্ধ্যার পর বরগুনা সরকারি ও সরকারি মহিলা কলেজের প্রধান ফটক, প্রশাসনিক ভবন সহ বেশ কয়েকটি ভবনের কলাপসিবল গেটে তারা তালা ঝুলিয়ে ব্যানার দেয়।

ব্যানারে ‘রাষ্ট্রের মেরামত চলছে, তাই সাময়িক অসুবিধার জন্য দুঃখিত’ লেখা রয়েছে। কলেজ সড়কের স্থানীয় কয়েকজন ব্যবসায়ী জানিয়েছেন, বরগুনা সরকারি কলেজ ছাত্রদলের সদস্যসচিব ইমরানের নেতৃত্বে বরগুনার শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান ফটকে তালা ঝুলিয়ে ও ব্যানার লাগানো হয়েছে।

এ ব্যাপারে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুর রহমান বলেন, সন্ধ্যার সময় এমন সংবাদের ভিত্তিতে আমাদের টহল টিম বরগুনা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ও সরকারি মহিলা কলেজ গেট থেকে ছাত্রদলের দুইটি ব্যানার সরিয়ে নেওয়া হয়েছে। যারা এই ব্যানার লাগিয়েছে তাদেরকে গ্রেপ্তারে পুলিশি তৎপরতা চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews