
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নগরজুড়ে ডমিনেশন পেট্রোলিং ও বিশেষ অভিযান পরিচালনা করছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)।
বুধবার (১৮ নভেম্বর ২০২৬) বরিশাল মহানগর পুলিশের উদ্যোগে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ বিশেষ অভিযান ও টহল কার্যক্রম পরিচালিত হয়।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহের নির্দেশনায় মহানগরীর বিভিন্ন এলাকায় পুলিশের এ কার্যক্রম চলমান রয়েছে।
বিএমপি মিডিয়া সেল সূত্রে জানা যায়, মহানগরীতে যেকোনো ধরনের নাশকতা, মাদক, কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ ও দমনে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি নগরীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশের টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বরিশাল মহানগরীর সার্বিক নিরাপত্তা বজায় রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও ডমিনেশন পেট্রোলিং অব্যাহত থাকবে।
জননিরাপত্তা নিশ্চিত ও অপরাধমুক্ত মহানগরী গড়ে তুলতে বিএমপির এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।