1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
অভিনেত্রী তানজিন তিশার আত্মহত্যার চেষ্টা! - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের সরকারের ডাক পেলে মাঠে নামবে বিরোধী দলও

অভিনেত্রী তানজিন তিশার আত্মহত্যার চেষ্টা!

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ২৬৮ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা আত্মহত্যার চেষ্টা করেছেন— এমন গুঞ্জন বুধবার মধ্যরাত থেকে ছড়িয়ে পড়েছে। রাতে ঘুমের ওষুধ খেয়ে তিনি আত্মহত্যার চেষ্টা করেন বলে শোনা যাচ্ছে। একটি সূত্র জানায়, বুধবার রাজারবাগের বাসায় তিশা ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

পরে তাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। ঢাকা মেডিকেলের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, বুধবার রাত দেড়টার দিকে নায়িকা তানজিন তিশাকে ঢাকা মেডিকেলে আনা হয়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে তিনি সেখানে ভর্তি হননি; যে কারণে খাতায় তার নাম এন্ট্রি নেই। পরে তাকে পান্থপথে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক তানজিন তিশার এক সহকর্মী বলেন, ছোটপর্দার আরেক জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে তিশার। কিছু বিষয় নিয়ে তাদের মধ্যে মতের অমিল হয়। এতেই শুরু হয় ঝামেলা। এ কারণেই তিশা ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত হতে সকাল থেকে মুশফিক আর ফারহান ও তিশার নম্বরে একাধিকবার কল করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews