1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
অস্ত্র ঠেকিয়ে পাওনা টাকা আদায়ের চেষ্টা, অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বরিশাল মহানগরীতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের ডমিনেশন পেট্রোলিং ও বিশেষ অভিযান বিসিসি’র ২৪ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু বৃহস্পতিবার, প্রস্তুতি সভা অনুষ্ঠিত উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের

অস্ত্র ঠেকিয়ে পাওনা টাকা আদায়ের চেষ্টা, অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১

  • প্রকাশিত : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৮২ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // অস্ত্র ঠেকিয়ে পাওনা টাকা আদায়ের চেষ্টায় অস্ত্র-গুলিসহ মোহাম্মদ হাছান (২৯) নামে পাওনাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে নোয়াখালীর সদরের সুর্যনারায়নবহর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল রবিবার আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে জেল হাজতে প্রেরণ করে। গ্রেপ্তার হাছান উপজেলার পূর্ব চরমটুয়া ইউনিয়নের সুর্যনারায়নবহর গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার সুর্যনারায়নবহর গ্রামের মোহাম্মদ হাছান একই এলাকার মো. সোহেল (৩৪) নামে এক ব্যাক্তির মধ্যে টাকা পয়সার লেনদেন ছিল। গত শুক্রবার বিকেল হাসান সোহেলের কাছে পাওনা টাকা চায়।কিন্তু সোহেল টাকা দিতে বিলম্ব করলে হাসান সোহেলকে লক্ষ্য করে পিস্তল তাক করে।

ওই সময় সোহেলের চিৎকারে স্থানীয় লোকজন ধাওয়া করে হাছানকে আটক করে। পরবর্তীতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে পিস্তল ও ৬ রাউন্ড গুলি জব্দ সহ তাকে গ্রেপ্তার করে পুলিশ। নোয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, এ ঘটনায় সুধারাম মডেল থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। ওই মামলায় আসামিকে আদালতে সোপর্দের পর বিচারক তাকে কারাগারে পাঠান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews