1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ২০২ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে বৈঠক করেছেন। আজ বৃহস্পতিবার কপ-২৯ জলবায়ু সম্মেলনের ফাঁকে এ বৈঠক করেন তারা।

আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বাসসকে জানান, এসময় উভয় নেতা দুই দেশের পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।

কপ-২৯ জলবায়ু সম্মেলন আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত হচ্ছে। এর আগে এবারের জলবায়ু সম্মেলনে যোগ দিতে গত ১১ নভেম্বর আজারবাইজানের বাকুতে রাষ্ট্রীয় সফর যান প্রধান উপদেষ্টা।

জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ বাকুতে নিজেদের দাবি-দাওয়া এবং জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ যে ক্ষতির সম্মুখীন হচ্ছে—সেসব বিষয় তিনি বিশ্ববাসীর কাছে তুলে ধরেছেন।

প্রসঙ্গত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন ড. মুহাম্মদ ইউনূস। এরপর এটি তাঁর দ্বিতীয় সফর। নিউইয়র্কে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দেয়া ছিল তাঁর প্রথম সফর।

সূত্র: বাসস।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews