1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গাজীপুরে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ১১ জন আহত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

গাজীপুরে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ১১ জন আহত

  • প্রকাশিত : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৩৯ 0 বার সংবাদি দেখেছে

গাজীপুর প্রতিনিধি // ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ অমান্য করে গাজীপুরে শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় ইটপাটকেলের আঘাতে ছয় পুলিশ ও পাঁচ আনসার সদস্য আহত হয়েছেন। আজ বুধবার দুপুর ১২টার দিকে গাজীপুর মহানগরীর সালনা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৭ হাজার টাকা মজুরি নির্ধারণ অমান্য করে সালনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আন্দোলনে নামে শ্রমিকরা। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের মহাসড়ক থেকে সরে যাওয়ার আহ্বান জানান। এতে বিক্ষুব্ধ হয়ে শ্রমিকরা পুলিশ ও আনসার সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পাঁচ পুলিশ সদস্য ও পাঁচ আনসার সদস্য আহত হন।

এছাড়া মালেকের বাড়ি এলাকায় শ্রমিকদের ছোড়া ইটপাটকেলের আঘাতে আরও এক পুলিশ সদস্য আহত হন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, ‘পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। এছাড়া পাঁচ আনসার সদস্য আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews