1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আফগানিস্তানে এবার চুরির দায়ে প্রকাশ্যে হাত কর্তন! - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রোজার আগেই ছোলার ছুটে চলা সাত দিন ধরে সরাসরি হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক! নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ধামুরায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  ১১ দিনে রেমিট্যান্স এসেছে দেড় বিলিয়ন ডলারের বেশি বিএনপি নেতাকে গুলি করে হত্যা রাজাপুরে পরিকল্পিত নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ভোলা কনটেন্ট ক্রিয়েটর সেলিব্রেশন-২০২৬, সিজন-২ অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার পিরোজপুরে আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

আফগানিস্তানে এবার চুরির দায়ে প্রকাশ্যে হাত কর্তন!

  • প্রকাশিত : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
  • ৩৯৪ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // চুরির দায়ে আফগানিস্তানে এবার প্রকাশ্যে হাত কেটে চার জনের শাস্তি কার্যকরের অভিযোগ উঠেছে তালেবান সরকারের বিরুদ্ধে। এরমধ্যেই দেশটিতে শুরু হলো আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর আংশিক কার্যক্রম।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) হাত কেটে শাস্তি কার্যকরের বিষয়টি প্রকাশ্যে আনেন ব্রিটিশ-আফগান সমাজকর্মী শবনম নাসিমি। তিনি বলেন, শাস্তি কার্যকরের সময় কান্দাহার স্টেডিয়ামে উপস্থিত ছিলেন স্থানীয় জনতা ও তালেবান কর্মকর্তারা।

তবে দেশটির সুপ্রিম কোর্টের দাবি, ডাকাতির অভিযোগে কান্দাহারে ৯ জনের সাজা কার্যকর হয়। হাত কেটে নয়, বরং তাদের ৩৫ থেকে ৪০ বার বেত্রাঘাত করা হয় বলে দাবি তালেবানের।

২০২১ সালে ক্ষমতাগ্রহণের পরই পুনরায় হাত কাটার আইন ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছিলো তালেবান প্রশাসন। এদিকে, তীব্র শীতে বিপর্যস্ত আফগানিস্তানের কোথাও কোথাও তাপমাত্রা নেমেছে মাইনাস ২১ ডিগ্রি সেলসিয়াসে। মৃত্যু হয়েছে অন্তত ২০ জনের। খাদ্য, অর্থ ও মানবিক সংকটে দুই কোটি ৮০ লাখের বেশি মানুষ।

এ অবস্থায় এক মাস বন্ধ থাকার পর দেশটিতে কাজ শুরু করেছে কেয়ার ইন্টারন্যাশনাল, সেভ দ্য চিলড্রেনের মতো কয়েকটি দাতব্য সংস্থা। স্বাস্থ্যখাতে নারী কর্মীদের কাজের সুযোগ দেবে তালেবান এমন প্রতিশ্রুতির পর কার্যক্রম শুরু করলো সংস্থাগুলো।

সূত্র: নোভা নিউজ

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews