1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ধামুরায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রোজার আগেই ছোলার ছুটে চলা সাত দিন ধরে সরাসরি হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক! নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ধামুরায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  ১১ দিনে রেমিট্যান্স এসেছে দেড় বিলিয়ন ডলারের বেশি বিএনপি নেতাকে গুলি করে হত্যা রাজাপুরে পরিকল্পিত নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ভোলা কনটেন্ট ক্রিয়েটর সেলিব্রেশন-২০২৬, সিজন-২ অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার পিরোজপুরে আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ধামুরায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ 

  • প্রকাশিত : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ১৮ 0 বার সংবাদি দেখেছে

মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধি // নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়ন বিএনপির উদ্যোগে ধামুরা বন্দরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৩ নভেম্বর শুক্রবার বিকাল ৪ টায় শোলক ইউনিয়ন বিএনপির কার্যালয় থেকে বিক্ষাভ মিছিল বের করে নেতাকর্মীরা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং ব্রীজের উপর সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন শোলক ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন জমাদ্দার, সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল হোসেন তালুকদার, উজিরপুর উপজেলা যুবদলের যুগ্ন–সম্পাদক মোঃ সোহাগ খান, শোলক ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ জসিম খলিফা, কৃষক দলের আহবায়ক মোঃ লিটু মিয়া, শ্রমিক দলের সভাপতি মোঃ শাহাদাৎ হোসেন, ছাত্র দলের সভাপতি মোঃ কাইউম ঢালীসহ ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের শত শত নেতাকর্মীরা। বক্তৃতাকালে নেতাকর্মিরা বলেন, দেশের সাধারণ মানুষ যখন শান্তিতে বসবাস করতেছে, ঠিক তখন একটি নিষিদ্ধ ও ক্ষমতাচ্যুত রাজনৈতিক গোষ্ঠী—আওয়ামীলীগের দোসরা পর্দার আড়াল থেকে দেশে নতুন করে নৈরাজ্য, সন্ত্রাস ও অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। তারা বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল ও সহিংসতার চেষ্টা চালিয়ে দেশের সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করতে চায়।আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই—বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের কোনো ধরনের সন্ত্রাস, বিশৃঙ্খলা আর বরদাস্ত করা হবে না। ছাত্র–জনতার রক্তস্নাত অভ্যুত্থানের পর এই দেশে ফ্যাসিবাদের স্থান আর কোনো দিন হবে না। রাজনৈতিক কর্মকাণ্ডের নামে যদি কেউ সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করার বা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালায়, তবে যুবদল ও দেশের আপামর জনতা তা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।আমাদের নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে—আপনারা সবসময় সতর্ক ও ঐক্যবদ্ধ থাকবেন। কোনো উসকানিতে পা না দিয়ে অত্যন্ত ধৈর্যের সঙ্গে, গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ উপায়ে দেশের শান্তি–শৃঙ্খলা বজায় রাখবেন। যেকোনো মূল্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এবং আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে উজিরপুর উপজেলার শোলক ইউনিয়ন নেতাকর্মীরা সবসময় রাজপথে থাকবে।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews