1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আফগানিস্তানে বন্যায় ৩৩ জনের মৃত্যু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রোজার আগেই ছোলার ছুটে চলা সাত দিন ধরে সরাসরি হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক! নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ধামুরায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  ১১ দিনে রেমিট্যান্স এসেছে দেড় বিলিয়ন ডলারের বেশি বিএনপি নেতাকে গুলি করে হত্যা রাজাপুরে পরিকল্পিত নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ভোলা কনটেন্ট ক্রিয়েটর সেলিব্রেশন-২০২৬, সিজন-২ অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার পিরোজপুরে আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

আফগানিস্তানে বন্যায় ৩৩ জনের মৃত্যু

  • প্রকাশিত : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ২০৬ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // আফগানিস্তানে তিন দিনের ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২৭ জন। আফগানিস্তান সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এ তথ্য জানিয়েছে। দেশটির বেশিরভাগ প্রদেশে আগামী দিনে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে কর্তৃপক্ষ সতর্ক করেছে। রোববার বিভাগের মুখপাত্র জনান সায়েক বলেন, শুক্রবার থেকে বৃষ্টির কারণে আকস্মিক বন্যা হয়েছে। এর ফলে প্রচুর মানবিক ও আর্থিক ক্ষতি হয়েছে।

জানা গেছে, বন্যায় প্রায় ৬০০টি বাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। বেশিরভাগ হতাহতের ঘটনা ঘটেছে ছাদ ধসে। এছাড়া ২০০টি গবাদি পশু মারা গেছে। প্রায় ৬০০ কিলোমিটার রাস্তা ধ্বংস হয়েছে এবং প্রায় ৮০০ হেক্টর কৃষি জমি বন্যায় ভেসে গেছে। দেশের ৩৪ প্রদেশের মধ্যে ২০টিতে প্রবল বৃষ্টিতে আঘাত হেনেছে। এর মধ্যে পশ্চিম ফারাহ, হেরাত, দক্ষিণ জাবুল এবং কান্দাহার বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews