1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আবারও শ্রেষ্ঠ অফিসার ডিবির রাকিব ! - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
বরিশাল মহানগর ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল বরিশালে নবনিযুক্ত মেডিকেল অফিসারদের এনসিডি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন সাংগঠনিক সকল সিদ্ধান্তের স্বাক্ষরিক ক্ষমতা পেলেন বরিশাল জেলা ছাত্রদলের তিন শীর্ষ নেতা তৃণমূল থেকে সহ-সভাপতি: ইকবাল খানের পদোন্নতিতে উচ্ছ্বসিত মেহেন্দিগঞ্জ নতুন গান নিয়ে আসছেন আলী হাসান চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী সংরক্ষিত আসনের এমপিরা সংসদে ভূমিকা পালন করবেন: মির্জা ফখরুল হাম ও হামের উপসর্গে রেকর্ড ১৭ শিশুর মৃত্যু বর্ণিল আয়োজনে দৈনিক সত্য সংবাদ পত্রিকার দুই যুগ পূর্তি উদযাপন বাউফ‌লে বাস উল্টে খা‌দে, নিহত ১

আবারও শ্রেষ্ঠ অফিসার ডিবির রাকিব !

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৮৬ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক

অপরাধ দমন ও মাদকবিরোধী অভিযানে অসাধারণ সাফল্যের স্বীকৃতি হিসেবে আবারও শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সাব-ইন্সপেক্টর (এসআই) রাকিব। গত ২২ অক্টোবর বিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে আগস্ট ও সেপ্টেম্বর মাসের অপরাধ পর্যালোচনা সভা শেষে তাঁর হাতে শ্রেষ্ঠ কর্মকর্তার পুরস্কার তুলে দেন বিএমপি কমিশনার শফিকুল ইসলাম।

এ সময় কমিশনার রাকিবের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের প্রশংসা করে বলেন, রাকিবের মতো পরিশ্রমী ও দায়িত্বশীল কর্মকর্তারাই পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন। ভবিষ্যতেও তিনি যেন একই নিষ্ঠায় দায়িত্ব পালন করেন, সেটিই প্রত্যাশা। সভায় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ক্রাইম ম্যানেজমেন্ট) মোঃ আব্দুল হান্নান, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) সুশান্ত সরকার (পিপিএম), উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক/সিএসবি/সাপ্লাই অ্যান্ড লজিস্টিকস) মোঃ শরফুদ্দীন, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ/ক্রাইম ম্যানেজমেন্ট) মোহাম্মদ ইমদাদ হুসাইনসহ বিএমপি’র বিভিন্ন শাখার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ডিবি সূত্রে জানা যায়, এসআই রাকিব দীর্ঘদিন ধরে বরিশাল নগরীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা ও অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তাঁর নেতৃত্বে পরিচালিত বেশ কিছু অভিযান জনসাধারণের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সহকর্মীদের মতে, ধারাবাহিকভাবে শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হওয়া রাকিবের পেশাদারিত্ব, নিষ্ঠা ও কর্মদক্ষতারই প্রমাণ- যা পুরো ডিবি টিমের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।

পুরস্কার গ্রহণের পর এসআই রাকিব বলেন, এই সম্মান শুধু আমার নয়, এটি আমাদের পুরো টিমের। অপরাধমুক্ত সমাজ গঠনে আমরা একসাথে কাজ করে যাচ্ছি, এ প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

গৌরনদীতে মহান মে দিবস উপলক্ষে র্যালী ও শ্রমিক সমাবেশ। গৌরনদী প্রতিনিধি। বরিশালের গৌরনদী উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে মহান মে দিবস ২০২৬ উপলক্ষে শুক্রবার বর্ণাঢ্য র্যা লী ও সমাবেশ অনুষ্ঠিত হয়। গৌরনদী বাসষ্টান্ড দলীয় কার্যালয় থেকে র্যা লী বের শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা শ্রমিক দলের আহবায়ক মোঃ সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা বিএনপি’র আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি, গৌরনদী অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা জহুরুল ইসলাম জহির, গৌরনদী পৌর বিএনপির আহবায়ক মোঃ জাকির হোসেন শরীফ,, সদস্য সচিব শফিকুর রহমান শরীফ স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ কামরুজ্জামান খোকন, গৌরনদী পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ মিজানুর রহমান আকবর, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক গাজী আবুবকর। বক্তব্য রাখেন গৌরনদী অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, উপজেলা শ্রমিক দলের মনিরুজ্জামান। একইদিন ইমারত শ্রমিক ইউনিয়নী গৌরনদী বাসস্ট্যান্ড শাখার উদ্যোগে র্যা লী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি, গৌরনদী ইমারত শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা জহুরুল ইসলাম জহির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা প্রভাষক মোহাম্মদ আলী শরীফ, মোঃ শহিদুল ইসলাম খান। বক্তব্য রাখেন শ্রমিক নেতা মোহাম্মদ ইয়াসিন ফকির মোহাম্মদ আলাউদ্দিন সরদার সহ অন্যান্যরা।

Theme Customized By BreakingNews