1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আবারও স্পিকার হচ্ছেন শিরীন শারমিন চৌধুরী - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের সরকারের ডাক পেলে মাঠে নামবে বিরোধী দলও

আবারও স্পিকার হচ্ছেন শিরীন শারমিন চৌধুরী

  • প্রকাশিত : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ১৮৯ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // আবারও জাতীয় সংসদের স্পিকার হচ্ছেন ড. শিরীন শারমিন চৌধুরী। দ্বাদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগ তাকে নতুন সংসদের স্পিকার হিসেবে মনোনীত করেছে। বুধবার (১০ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদের আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় তাকে স্পিকার হিসেবে মনোনীত করা হয়। জাতীয় সংসদের নবম তলায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শেখ হাসিনা। সংসদীয় দলের সভা শেষে আওয়ামী লীগের সংসদ সদস্য তানভীর শাকিল জয় সাংবাদিকদের এ কথা জানান।

ড. শিরীন শারমিন চৌধুরী এর আগে দশম ও একাদশ জাতীয় সংসদের স্পিকার ছিলেন। এছাড়া নবম জাতীয় সংসদের স্পিকার মো. আবদুল হামিদ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর শিরীন শারমিন চৌধুরী ওই সংসদে স্পিকার নির্বাচিত হন।এদিকে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ড. শিরীন শারমিন চৌধুরী অনুষ্ঠানিকভাব স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগকে তাকে মনোনীত করায় তিনি আবারও স্পিকার হবেন। রংপুর-৬ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ড. শিরীন শারমিন চৌধুরী পুনরায় জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews