1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আশুলিয়ায় ড্যাফোডিলের শিক্ষার্থীদের ওপর হামলা, বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বরিশাল মহানগরীতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের ডমিনেশন পেট্রোলিং ও বিশেষ অভিযান বিসিসি’র ২৪ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু বৃহস্পতিবার, প্রস্তুতি সভা অনুষ্ঠিত উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের

আশুলিয়ায় ড্যাফোডিলের শিক্ষার্থীদের ওপর হামলা, বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা

  • প্রকাশিত : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ১৯২ 0 বার সংবাদি দেখেছে

খোকন হাওলাদার, আশুলিয়া প্রতিনিধি (ঢাকা) // ঢাকার আশুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এঘটনায় শিক্ষার্থীদের নিরাপত্তাজনিত কারণে বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়েছে।

সোমবার (৬ নভেম্বর) এসব তথ্য নিশ্চিত করেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা আনোয়ার হাবিব কাজল। এর আগে গতকাল রোববার রাতে শিক্ষার্থীদের ওপর হামলার পর বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়।

জানা যায়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী হাসিবুল ইসলাম অন্তরকে তুলে নিয়ে পিটিয়ে হত্যার প্রতিবাদে গত ২ নভেম্বর থেকে উত্তপ্ত হয় সাভারের খাগান এলাকা। শিক্ষার্থী হত্যাকে কেন্দ্র করে এলাকাবাসী ও শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। গতকাল রোববার রাতে মাইকে ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায় চাঁদগাঁও এলাকাবাসী। শিক্ষার্থীরাও এলাকায় প্রবেশ করে প্রায় দুই শতাধিক দোকান ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও শিক্ষার্থীদের নিরাপত্তায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করেছে।

বিবিএ ডিপার্টমেন্টের শিক্ষার্থী ফারহান বলেন, গতকাল এলাকাবাসী মাইকে ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এঘটনায় আমাদের ১০/১২ জন শিক্ষার্থী আহত হয়েছেন। এছাড়া গত ২৭ অক্টোবর টেক্সটাইল বিভাগের হাসিবুল ইসলাম অন্তরকে তুলে নিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে রাজু হাসপাতাল পরে এনামে ভর্তি করা হয়। এরপর তাকে ময়মনসিংহের একটি হাসপাতালে ভর্তি করা। সেখানে গত ২ নভেম্বর মারা যায় অন্তর। এসব বিষয় মাথায় রেখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করেছে। গতকাল রাতেই যত দ্রুত সম্ভব আমাদের ক্যাম্পাস ছাড়ার নির্দেশ দিয়েছে প্রশাসন।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা আনোয়ার হাবিব কাজল বলেন, ৬ নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত ১০ দিন বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীদের ক্যাম্পাস ছাড়ার নির্দেশ দিয়েছে প্রশাসন।

সাভার মডেল থানা পুলিশের পরিদর্শক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাস ১০ দিনের ছুটি ঘোষণা করেছে বলে জেনেছি। তারপরেও ঘটনাস্থলে আমাদের পুলিশ মোতায়েন রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews