1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আ.লীগ থেকে স্বামীর বহিষ্কার চেয়ে স্ত্রীর আবেদন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের সরকারের ডাক পেলে মাঠে নামবে বিরোধী দলও শেখ হাসিনাকে ফেরাতে লিগ্যাল নোটিশ, ৭ দফা প্রস্তাব

আ.লীগ থেকে স্বামীর বহিষ্কার চেয়ে স্ত্রীর আবেদন

  • প্রকাশিত : শনিবার, ২০ মে, ২০২৩
  • ২১২ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // জামালপুরের বকশীগঞ্জে মাহামুদুল আলম বাবু আওয়ামী লীগ থেকে বহিষ্কার অথবা পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন তার স্ত্রী সাবিনা ইয়াসমিন। জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহামুদুল আলম বাবু। এছাড়া একই ইউনিয়নের চেয়ারম্যান তিনি।

শুক্রবার (১৯ মে) বিকেলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহিনা বেগমের কাছে স্বামীর বিরুদ্ধে নানান অভিযোগ এনে এ আবেদন জমা দেন সাবিনা ইয়াসমিন। আবেদনে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ, জেলা আ.লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক বাবুল তালুকদার, ইউনিয়ন আ.লীগের সমন্বয়কারী জয়নাল আবেদীনসহ জেলা ও উপজেলা প্রেসক্লাব বরাবর অনুলিপি দিয়েছেন সাবিনা।

তার আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মোশারফ হোসেন মিরাজ। জানা গেছে, দলীয় পদ-পদবি ব্যবহারে নানান অপকর্ম করে দলীয় ভাবমুর্তি ক্ষুণ্ন করার অভিযোগে এ আ.লীগ নেতার অব্যাহতি/বহিষ্কার চেয়েছেন তার স্ত্রী।

অভিযোগে বলা হয়েছে, দলীয় পদ ব্যবহার করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহামুদুল আলম বাবু। সহযোগীদের দিয়ে ডলার ব্যবসা পরিচালনার পাশাপাশি, বিচারের নামে নানান অপকর্মের জড়িত থেকে অনেক নারীর সর্বনাশ করেছেন তিনি।

এতে এলাকায় আওয়ামী লীগের ভাবমুর্তি চরম ক্ষুণ্ন হয়েছে। তাই দলীয় ভাবমুর্তি রক্ষার্থে মাহামুদুল আলম বাবুর দল থেকে বহিষ্কার চান সাবিনা ইয়াসমিন। স্ত্রীর অভিযোগ ও আবেদনের বিষয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহামুদুল আলম বাবুকে বারবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews