1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ইউরোপ যাওয়ার চেষ্টায় ছয় মাসে প্রায় ৩০০ শিশুর মৃত্যু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রোজার আগেই ছোলার ছুটে চলা সাত দিন ধরে সরাসরি হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক! নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ধামুরায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  ১১ দিনে রেমিট্যান্স এসেছে দেড় বিলিয়ন ডলারের বেশি বিএনপি নেতাকে গুলি করে হত্যা রাজাপুরে পরিকল্পিত নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ভোলা কনটেন্ট ক্রিয়েটর সেলিব্রেশন-২০২৬, সিজন-২ অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার পিরোজপুরে আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

ইউরোপ যাওয়ার চেষ্টায় ছয় মাসে প্রায় ৩০০ শিশুর মৃত্যু

  • প্রকাশিত : শনিবার, ১৫ জুলাই, ২০২৩
  • ২২০ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // জাতিসংঘ জানিয়েছে, চলতি বছরের প্রথম ছয় মাসে ইউরোপে পৌঁছানোর চেষ্টায় কমপক্ষে ২৮৯ শিশু ভূমধ্যসাগর পাড়ির সময় ডুবে মারা গেছে। ২০২২ সালের প্রথম দিকে রেকর্ড করা সংখ্যার প্রায় দ্বিগুণ এই সংখ্যাটি।

জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ ইউরোপে শিশুদের সুরক্ষা খোঁজার জন্য প্রসারিত নিরাপদ, আইনি ও অ্যাক্সেসযোগ্য পথের আহ্বান জানিয়েছে। এক প্রতিবেদনে ইউনিসেফ শুক্রবার বলেছে, সংঘাত এবং জলবায়ু পরিবর্তনের কারণে শিশুরা ভূমধ্যসাগর জুড়ে বিপজ্জনক যাত্রা করেছে।

অভিবাসন ও বাস্তুচ্যুতি বিষয়ে ইউনিসেফের বিশ্বব্যাপী নেতৃত্ব ভেরেনা নাউস বলেছেন, প্রকৃত পরিসংখ্যান আরো বেশি হতে পারে। কারণ কেন্দ্রীয় ভূমধ্যসাগরে অনেক নৌকাডুবির ঘটনায় কেউ জীবিত থাকে না বা নথিভুক্ত করা হয় না।

নাউস বলেন, আমাদের অনুমান, এই বছরের প্রথম ছয় মাসে ১১ হাজার ৬০০ শিশু পারাপার হয়েছে। এ সংখ্যাও ২০২২ সালের একই সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ। ইউনিসেফ বলেছে, ২০২৩ সালের প্রথম তিন মাসে প্রায় তিন হাজার ৩০০ শিশুকে সঙ্গীহীন বা বিচ্ছিন্ন হিসেবে নথিভুক্ত করা হয়েছিল, যা কেন্দ্রীয় ভূমধ্যসাগরীয় পথে ইউরোপে আগত সমস্ত শিশুর ৭১ শতাংশ।

জাতিসংঘ বলেছে এই অনিরাপদ শিশুরা তারা আটক, বঞ্চনা, নির্যাতন, পাচার, সহিংসতা, শোষণ বা ধর্ষণের মুখোমুখি হতে পারে। এই সমস্যার কার্যকর সমাধানের প্রয়োজন।

সূত্র: আলজাজিরা

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews