1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ইজতেমায় যৌতুকবিহীন গণবিয়ে আজ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কাজীরহাটের ৪ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আবুল কালাম খানকে ঘিরে নির্বাচনী আলোচনা পশ্চিমা নারীবাদ নারী-পুরুষের সম্পর্কে বিভাজন তৈরি করেছে: চরমোনাই পীর ঝালকাঠিতে শেখ হাসিনাকে দেশে ফেরাতে শপথ, ভিডিও ভাইরাল ১৭ দিন পর নিজ ঠিকানায় ফিরলেন পথ হারানো বৃদ্ধা শানু এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড জাতীয় চাঁদ দেখা কমিটির সভা মঙ্গলবার চিকিৎসায় বিদেশে ৩০ হাজার ডলার পাঠানোর সুযোগ জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত করেছে: স্পিকার

ইজতেমায় যৌতুকবিহীন গণবিয়ে আজ

  • প্রকাশিত : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬০ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনে আজ যৌতুকবিহীন গণবিয়ের আয়োজন করা হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) বাদ আসর ইজতেমাস্থলে বয়ান মঞ্চের পাশে হজরত ফাতেমা (রা.) ও হযরত আলী (রা.) এর বিয়ের দেনমোহর অনুসারে এ বিয়ে সম্পন্ন করা হবে। বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান যৌতুকবিহীন গণবিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ বিকেলে গণবিয়ের আয়োজন করা হয়েছে। বিয়ের জন্য বর ও কনে পক্ষের লোকদের তালিকা সংগ্রহ করা হচ্ছে। তালিকা পেলে বলা যাবে কত জোড়া দম্পতি বিয়েতে অংশগ্রহণ করবেন। গত বছর শতাধিক দম্পতির বিয়ে পড়ানো হয়েছিল।

তিনি আরও বলেন, শনিবার বাদ ফজর থেকে পাকিস্তানের মাওলানা খোরশেদ সাহেব বয়ান করছেন। তার বয়ান বাংলায় তরজমা করেন মাওলানা উবায়দুর রহমান। সকাল ১০টায় খিত্তায় খিত্তায় তালিম হয়।

বিশেষ দুটি প্রোগ্রামে ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা ওলামাদের উদ্দেশে বয়ান করবেন। ভারতের মাওলানা আকবর শরিফ তলাবাদের (মাদ্রাসার ছাত্রদের) জন্য নামাজের মিম্বরে বয়ান করবেন।

বাদ জোহর ভারতের মাওলানা ইসমাঈল গোদরা, বাদ আসর ভারতের মাওলানা জুবায়ের বয়ান করবেন। এরপর যৌতুকবিহীন বিয়ে থাকলে পড়ানো হবে। বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহীম দেওলা বয়ান করবেন।

রোববার (২ ফেব্রুয়ারি) ফজরের পর বয়ান করবেন ভারতের মাওলানা আব্দুর রহমান। আখেরি মোনাজাতের আগে নসিহতমূলক বক্তব্য দিবেন মাওলানা ইব্রাহীম দেওলা সাহেব।

এরপর অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত। আখেরি মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশ মাওলানা জোবায়ের। ইজতেমায় অংশ নিতে বিভিন্ন দেশের বিদেশি মুসল্লি ইজতেমা ময়দানে গিয়ে উপস্থিত হয়েছেন। তারা তাদের জন্য নির্ধারিত তাঁবুতে অবস্থান নিয়ে ইবাদত, বন্দেগিতে দিন পার করছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews