1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ইতালিতে অভিবাসীবাহী নৌকাডুবি, নিহত ৪১ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রোজার আগেই ছোলার ছুটে চলা সাত দিন ধরে সরাসরি হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক! নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ধামুরায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  ১১ দিনে রেমিট্যান্স এসেছে দেড় বিলিয়ন ডলারের বেশি বিএনপি নেতাকে গুলি করে হত্যা রাজাপুরে পরিকল্পিত নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ভোলা কনটেন্ট ক্রিয়েটর সেলিব্রেশন-২০২৬, সিজন-২ অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার পিরোজপুরে আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

ইতালিতে অভিবাসীবাহী নৌকাডুবি, নিহত ৪১

  • প্রকাশিত : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ২৫৫ 0 বার সংবাদি দেখেছে
আন্তর্জাতিক ডেস্ক // ইতালির ভূমধ্যসাগরের উপকূলীয় দ্বীপ ল্যাম্পেদুসায় নৌকাডুবিতে ৪১ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। ওই নৌকা থেকে বেঁচে ফেরা ব্যক্তিরা স্থানীয় গণমাধ্যমকে এমন তথ্য জানিয়েছেন। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিট্রিশ সংবাদমাধ্যম বিবিসি।

দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া চারজনের একটি দল উদ্ধারকারীদের বলেছেন, তারা তিউনিসিয়ার স্ফ্যাক্স থেকে যাত্রা করা একটি জাহাজে ছিলেন এবং সেটি ইতালি যাওয়ার পথে ডুবে যায়। ওই চারজন মূলত আইভরি কোস্ট এবং গিনির নাগরিক। এদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী।

তারা আরও জানান, জাহাজটিতে তিন শিশুসহ ৪৫ জন যাত্রী ছিল। জাহাজটি গত বৃহস্পতিবার স্ফ্যাক্স থেকে যাত্রা শুরু করার কয়েক ঘণ্টার মধ্যে ডুবে যায়। তাদেরকে একটি কার্গো জাহাজে করে উদ্ধারের পর ইতালির কোস্টগার্ডের একটি জাহাজে স্থানান্তর করা হয়।

উত্তর আফ্রিকা থেকে ইউরোপে যাওয়ার পথে এ বছর এ পর্যন্ত এক হাজার ৮০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে।

তিউনিসিয়ার কর্তৃপক্ষ বলছে, ল্যাম্পেডুসা থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে অবস্থিত বন্দর শহর স্ফ্যাক্স, নিরাপত্তা ও উন্নত জীবনের খোঁজে ইউরোপে যেতে ইচ্ছুক অভিবাসীদের জন্য একটি জনপ্রিয় প্রবেশদ্বার।

ইতালির কোস্টগার্ড রোববার ল্যাম্পেডুসা এলাকায় দুটি জাহাজডুবির খবর দিয়েছে, তবে এই জাহাজটি তাদের মধ্যে একটি কিনা তা স্পষ্ট নয়।

 

সাম্প্রতিক দিনগুলোতে, ইতালীয় টহল নৌকা এবং দাতব্য গোষ্ঠীগুলো ল্যাম্পেডুসায় আগত আরও দুই হাজার লোককে উদ্ধার করেছে।

তিউনিসিয়ায় সাম্প্রতিক সময়ে কালো আফ্রিকানদের বিরুদ্ধে বর্ণবাদী আচরণ বেড়ে গেছে, যার ফলে তাদের দেশ ছেড়ে যাওয়ার চেষ্টাও বেড়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews