1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ইন্টারনেট বন্ধ নিয়ে যা বলল পাকিস্তান সরকার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রোজার আগেই ছোলার ছুটে চলা সাত দিন ধরে সরাসরি হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক! নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ধামুরায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  ১১ দিনে রেমিট্যান্স এসেছে দেড় বিলিয়ন ডলারের বেশি বিএনপি নেতাকে গুলি করে হত্যা রাজাপুরে পরিকল্পিত নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ভোলা কনটেন্ট ক্রিয়েটর সেলিব্রেশন-২০২৬, সিজন-২ অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার পিরোজপুরে আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

ইন্টারনেট বন্ধ নিয়ে যা বলল পাকিস্তান সরকার

  • প্রকাশিত : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ২০৮ 0 বার সংবাদি দেখেছে
আন্তর্জাতিক ডেস্ক // পাকিস্তানে চলমান আন্দোলনকে কেন্দ্র করে সরকার ইন্টারনেটের গতি কমিয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে পাকিস্তান সরকারের দাবি, তারা ইন্টারনেটের গতি কমায়নি। বরং ভিপিএন ব্যবহারের কারণে ইন্টারনেটের গতি কমে গেছে। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

গতকাল রবিবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী সাজা ফাতিমা বলেন, ‘পাকিস্তান সরকার ইন্টারনেট ব্লক বা গতি ধীর করেনি।’ সরকার বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে সমস্যাটির সমাধান করার চেষ্টা করছে বলেও দাবি করেন তিনি।

এদিকে ইন্টারনেট সেবা বিঘ্নিত হওয়ায় বিপাকে পড়েছেন দেশটির ফ্রিল্যান্সাররা। একজন ফ্রিল্যান্সার নাম না প্রকাশের শর্তে জিও টিভিকে বলেন, ‘আমরা কঠিন সমস্যায় আছি। ফ্রিল্যান্সিং কমিউনিটির বহু মানুষ দীর্ঘ মেয়াদে ক্লায়েন্ট হারানোর ঝুঁকিতে রয়েছেন। হোয়াটসঅ্যাপে আমরা কোনো ফাইল পাঠাতে পারিনি, আবার আমাদের কাছে পাঠানো ফাইলও ডাউনলোড করতে পারিনি।’

অভিযোগ উঠেছে, ভিন্নমতাবলম্বীদের কন্ঠরোধ করতে ইন্টারনেটে বিধিনিষেধ আরোপ করছে পাকিস্তানের সরকার। এ উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট যাতে বৃহৎ জনগোষ্ঠীর কাছে না পৌঁছায়, সেজন্য পরীক্ষামূলকভাবে ফায়ারওয়াল ইনস্টল করেছে। সে কারণেই বড় আকারে ইন্টারনেট সেবা ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিঘ্ন দেখা দিয়েছে। এর আগে গত ৮ ফেব্রুয়ারিতে জাতীয় নিরাপত্তার অজুহাতে পাকিস্তান সরকার এক্সও ব্লক করে দেয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews