1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ইরানে আদালত ভবনে জঙ্গি হামলা, নিহত ৫ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রোজার আগেই ছোলার ছুটে চলা সাত দিন ধরে সরাসরি হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক! নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ধামুরায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  ১১ দিনে রেমিট্যান্স এসেছে দেড় বিলিয়ন ডলারের বেশি বিএনপি নেতাকে গুলি করে হত্যা রাজাপুরে পরিকল্পিত নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ভোলা কনটেন্ট ক্রিয়েটর সেলিব্রেশন-২০২৬, সিজন-২ অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার পিরোজপুরে আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

ইরানে আদালত ভবনে জঙ্গি হামলা, নিহত ৫

  • প্রকাশিত : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১৩৯ 0 বার সংবাদি দেখেছে

আন্তর্জাতিক ডেস্ক // ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাহেদানে একটি আদালত ভবনে সুন্নি চরমপন্থী গোষ্ঠী জায়েশ আল-আদল এর সশস্ত্র হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১৩ জন। নিহতদের মধ্যে এক মা ও তার সন্তানও রয়েছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।

শনিবার স্থানীয় সময় এ হামলার ঘটনা ঘটে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানায়, পরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিন হামলাকারী নিহত হয়।

সন্ত্রাসীরা আদালত ভবনে হ্যান্ড গ্রেনেড ছুড়ে এবং গুলিবর্ষণ শুরু করে। হামলার দায় নিজেদের টেলিগ্রাম চ্যানেলে স্বীকার করেছে জায়েশ আল-আদল। তারা বেসামরিক নাগরিকদের সংঘর্ষস্থল ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে।

বালুচ মানবাধিকার গোষ্ঠী হালভস প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে, হামলাকারীরা আচমকা বিচারকদের কক্ষে ঢুকে পড়ে এবং বিচার বিভাগের একাধিক কর্মকর্তা ও নিরাপত্তারক্ষীদের উপর হামলা চালায়।

পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তবর্তী সিস্তান-বালুচিস্তান প্রদেশে সুন্নি মুসলিম বালুচ সংখ্যালঘুদের বসবাস, যারা দীর্ঘদিন ধরে রাজনৈতিক অবহেলা ও অর্থনৈতিক বৈষম্যের অভিযোগ জানিয়ে আসছে। অঞ্চলটিতে প্রায়শই বিচ্ছিন্নতাবাদী ও সুন্নি জঙ্গিগোষ্ঠীর সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ ঘটে।

ইরান সরকার অভিযোগ করেছে, এসব গোষ্ঠীর সঙ্গে বিদেশি শক্তিগুলোর সংযোগ রয়েছে এবং তারা সীমান্তে চোরাচালান ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews