1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ইরানে যুক্তরাষ্ট্রের টানা দশম দিনের হামলা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

ইরানে যুক্তরাষ্ট্রের টানা দশম দিনের হামলা

  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৫১ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী টানা দশম দিনের মতো ইরানে হামলা চালিয়েছে।

মার্কিন বাহিনী জানিয়েছে, সর্বশেষ হামলায় ইরানের সামরিক বাহিনীর কমান্ড সেন্টার, ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণের স্থান, সামুদ্রিক সক্ষমতা এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

ওয়াশিংটনের স্থানীয় সময় সোমবার রাতে মার্কিন বাহিনী জানিয়েছে, তারা সর্বশেষ অভিযান সম্পন্ন করেছে।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছে, ইরানে সর্বশেষ মার্কিন হামলা প্রায় পাঁচ ঘণ্টা স্থায়ী হয়।

যুক্তরাষ্ট্র বলছে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর ওপর ইরানের হামলার সক্ষমতা কমানোর লক্ষ্যেই এসব অভিযান পরিচালনা করা হচ্ছে।

এদিকে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার জবাবে ইরানও পশ্চিম এশিয়ার বিভিন্ন আরব দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালাচ্ছে।

ইরানের এসব হামলায় এরই মধ্যে জর্ডান ও ইরাকে তিনজন মার্কিন সেনা নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

মার্কিন সেনা হতাহতের ঘটনার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার প্রত্যয় জানিয়েছেন।

এ ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা আরও বেড়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews