1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ইসরাইলি বিমান হামলায় লেবাননে প্রবাসী বাংলাদেশি নিহত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রোজার আগেই ছোলার ছুটে চলা সাত দিন ধরে সরাসরি হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক! নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ধামুরায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  ১১ দিনে রেমিট্যান্স এসেছে দেড় বিলিয়ন ডলারের বেশি বিএনপি নেতাকে গুলি করে হত্যা রাজাপুরে পরিকল্পিত নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ভোলা কনটেন্ট ক্রিয়েটর সেলিব্রেশন-২০২৬, সিজন-২ অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার পিরোজপুরে আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

ইসরাইলি বিমান হামলায় লেবাননে প্রবাসী বাংলাদেশি নিহত

  • প্রকাশিত : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ২৩০ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // লেবাননে ইসরাইলি বিমান হামলায় কর্মস্থলে যাওয়ার পথে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে বৈরুতে বাংলাদেশ দূতাবাস। শনিবার বিকেলে (স্থানীয় সময়) বৈরুতের গ্রাজমিয়ে এলাকায় এ ঘটনা ঘটে বলে দূতাবাস আজ রোববার জানায়।

নিহত মোহাম্মদ নিজাম উদ্দিন (৩১) ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খয়রা এলাকার মোহাম্মদ আবদুল কুদ্দুসের ছেলে, তার পাসপোর্ট নম্বর ইএফ ০৬২০০৪৩।

লেবাননে বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাবেদ তানভীর খান প্রবাসী শ্রমিকের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং বাংলাদেশের অর্থনীতিতে তার অবদানের জন্য নিহতকে ‘রেমিটেন্স যোদ্ধা’ হিসাবে সম্মান জানিয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

নিহতের স্ত্রী লেবাননে রয়েছেন এবং বাংলাদেশ দূতাবাস তার সঙ্গে যোগাযোগ রাখছে বলে এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন।

তিনি বলেন, তাকে জানানো হয়েছে যে চলমান সংঘর্ষের মধ্যে ফ্লাইটের অভাবের কারণে মরদেহ বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব হবে না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews