1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
উজিরপুরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে র‍্যালি, বৃক্ষরোপণ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

উজিরপুরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে র‍্যালি, বৃক্ষরোপণ

  • প্রকাশিত : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ২৯ 0 বার সংবাদি দেখেছে

মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধি // বিএনপিকে শক্তিশালী করা এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে যুবদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বরিশালের উজিরপুর উপজেলা যুবদলের আহ্বায়ক আ ফ ম সামসুদ্দোহা আজাদ।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৮ অক্টোবর বুধবার সকাল ১১ টায় উপজেলায় আয়োজিত কর্মসূচিতে তিনি এ আহ্বান জানান। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন সংগঠনের নেতা-কর্মীরা। সকালে উপজেলার পরিষদ চত্বর থেকে উপজেলা যুবদলের সভাপতি আ ফ ম সামসুদ্দোহা আজাদ ও পৌর যুবদলের আহ্বায়ক মোঃ সাহাবুদ্দিন আকন সাবুর নেতৃত্বে র‍্যালিটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এ ছাড়া মেজর এম এ জলিল স্মৃতিস্তম্ভের পাশে বৃক্ষরোপণ করা হয়। কর্মসূচি শেষে সংক্ষিপ্ত সভায় আ ফ ম সামসুদ্দোহা আজাদ বলেন, বিএনপিকে আরও শক্তিশালী করতে এবং তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে যুবদলসহ দলের সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে যুবদলের নেতা-কর্মীরা অগ্রণী ভূমিকা পালন করবেন বলেও তিনি ঘোষণা দেন। এ সময় তিনি নেতা-কর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।
সভায় প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের সহসভাপতি মহসিন মিয়া লিটন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি শহিদুল ইসলাম খান। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. রোকনুজ্জামান টুলু, পৌর যুবদলের সদস্যসচিব হাফিজুর রহমান প্রিন্স ।
এ ছাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুব গোমস্তা, সদস্যসচিব কাইয়ুম খান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিলন হাওলাদার ও সদস্যসচিব জুম্মান সিকদার মোতালেব, উপজেলা মহিলা দলের সভাপতি পারুল বেগম, পৌর মহিলা দলের সভাপতি মাকসুদা আক্তার শিল্পী ও সাধারণ সম্পাদক মনিরা আক্তার শিখাসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী কর্মসূচিতে অংশ নেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews