1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বরিশালে যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি

  • প্রকাশিত : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ১৭ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে মহানগর যুবদল।

বুধবার (২৮ অক্টোবর) সকালে নগরীর ঐতিহ্যবাহী টিবি পুকুরপাড় এলাকায় কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। বৃক্ষরোপণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়তে যুবদল সামাজিক দায়বদ্ধতা থেকে কাজ করছে। প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য আরিফুর রহমান বাবু ও অ্যাডভোকেট সরোয়ার হোসেন উপস্থিত ছিলেন। এ ছাড়া মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মাকসুদুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাজহারুল ইসলাম জাহান ও ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল হাসান আনিসসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

বৃক্ষরোপণ শেষে যুবদলের সাফল্য, সাংগঠনিক অগ্রগতি, দেশের সার্বভৌমত্ব ও সমৃদ্ধি কামনায় দোয়া এবং সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews