1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রোজার আগেই ছোলার ছুটে চলা সাত দিন ধরে সরাসরি হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক! নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ধামুরায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  ১১ দিনে রেমিট্যান্স এসেছে দেড় বিলিয়ন ডলারের বেশি বিএনপি নেতাকে গুলি করে হত্যা রাজাপুরে পরিকল্পিত নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ভোলা কনটেন্ট ক্রিয়েটর সেলিব্রেশন-২০২৬, সিজন-২ অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার পিরোজপুরে আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৪০ 0 বার সংবাদি দেখেছে

মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর (বরিশাল) প্রতিনিধি // দীর্ঘ কর্মজীবনের ইতি টেনে অবসরে যাওয়া বরিশালের উজিরপুর উপজেলার আলিম মাদ্রাসার স্বনামধন্য অধ্যক্ষ মাওঃ মোঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা দিয়েছেন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টায় মাদ্রাসার সভাকক্ষে এ উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদ্রাসার সভাপতি ও পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খানের সভাপতিত্বে ও শিক্ষক মোঃ হাবিবুর রহমান সেলিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য ও উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাদল, মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোঃ আবু হানিফ, শিক্ষক মাওলানা মোঃ ইলিয়াস হোসাইন মুমিনী, আটিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম, সমাজসেবক মোঃ আনোয়ার হোসেন, পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ গিয়াসউদ্দিন আকন, ও মোঃ হেমায়েত উদ্দিন খলিফা, পৌর বিএনপির ৪ নম্বর ওয়ার্ড সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃআলমগীর হোসেন, মাদ্রাসার সদস্য মো. রাসেল হাওলাদার, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রহিম হাওলাদার ও উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. ফায়জুল হক রাড়ী, পৌর বিএনপির ৭ নম্বর ওয়ার্ড সভাপতি মোঃ শামীম ভূঁইয়া, ২ নম্বর ওয়ার্ড সভাপতি মোঃ আরিফ হান্নান আবু, উজিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. এমদাদুল কাসেম সেন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক বিএম রবিউল ইসলাম এবং অভিভাবক মো. জালাল উদ্দিন ফকির। বক্তারা বলেন, একজন শিক্ষকের প্রকৃত অর্জন তাঁর কর্মজীবনের পদ-পদবি নয়, বরং শিক্ষার্থীদের ভালোবাসা ও মানুষের কাছে তাঁর গ্রহণযোগ্যতা। মাওলানা নুরুল হক আজহারী দীর্ঘদিন নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে মাদ্রাসার শিক্ষা কার্যক্রম ও শিক্ষার পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর কর্মময় জীবন নতুন প্রজন্মের শিক্ষকদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
উল্লেখ্য, ১৯৯৫ সালে উজিরপুর আলিম মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই অধ্যক্ষ মাওলানা মোঃ নুরুল হক আজহারী সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন। ২০২৫ সালের ডিসেম্বর মাসে তিনি অবসরে যান। তাঁর দীর্ঘ কর্মজীবনের অবদান স্মরণ করে শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিরা তাঁকে সম্মাননা জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews