1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
এবার লোগো পাল্টে ফেলল ফেসবুক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:১২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
১১ দফা দাবিতে বরিশালে ঐক্যজোটের স্মারকলিপি বরিশাল মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহর যোগদান ভুতুড়ে বিল-লোডশেডিংয়ের বিরুদ্ধে বরিশালে বিক্ষোভ, স্মারকলিপি প্রদান নিরাপদ অভিবাসন ও দক্ষতা প্রশিক্ষণে গৌরনদী টিটিসির ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বিএনপি ও জামায়াত জুলাই আন্দোলনে ছিল না: ফয়জুল করীম গভীর সাগরে ট্রলারে জলদস্যুদের হামলা, ১৪ জেলে আহত ভোলায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ নতুন কর্মসূচির ঘোষণা জামায়াত জোটের আসামে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৫ ঢাকার চারপাশের নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

এবার লোগো পাল্টে ফেলল ফেসবুক

  • প্রকাশিত : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৬২ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // ইলন মাস্কের এক্সের সাথে তাল মেলাচ্ছে ফেসবুক। নাম না পাল্টালেও ফেসবুকের লোগোতে বদল আনছে মার্ক জাকারবার্গ। তবে মাস্কের মতো নতুন লোগো আনেননি তিনি। আগের লোগোতেই একটু পরিবর্তন এনেছেন।

 

সংবাদমাধ্যম ভার্গ বলছে, আইডেন্টিটি সিস্টেম আপডেট করেছে ফেসবুক। অনেকটা গোপনেই এই বদল এনেছে মেটা। তবে ব্যবহারকারীদের অনেকেরই নজর এড়ানো যায়নি।

নতুন লোগোতে দেখা যায়, ‘এফ’ লেখার পেছনের নীল রং আরও গাঢ় হয়েছে। বড় পরিবর্তনের মধ্যে এই একটিই। এ ছাড়া এফের বর্ডারটি আরও স্পষ্ট করা হয়েছে। রাখা হয়েছে কয়েকটি ছোট্ট টুইকস। এটিকে ‘সাহসী, গতিশীল এবং চিরন্তন’ ডিজাইন হিসেবে উল্লেখ করেছে মেটা।

এক পোস্টে মেটা বলছে, এই লোগো পরিবর্তন সহজে দেখা না গেলেও এখন থেকে ফেসবুককে আরও শক্তিশালী মনে হবে। বিশেষ করে নীল রং আরও গাঢ় করার কারণে।

সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর লোগো পরিবর্তন প্রায়ই হয়ে থাকে। তবে ফেসবুকের পরিবর্তন খুব ধীরে হয়। এমনকি মূল লোগো থেকে তেমন পরিবর্তনের দিকে যায় না প্রতিষ্ঠানটি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews