1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
এমপি আনার হত্যা: সিআইডির তল্লাশি অভিযানে হাড়গোড় উদ্ধার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রোজার আগেই ছোলার ছুটে চলা সাত দিন ধরে সরাসরি হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক! নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ধামুরায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  ১১ দিনে রেমিট্যান্স এসেছে দেড় বিলিয়ন ডলারের বেশি বিএনপি নেতাকে গুলি করে হত্যা রাজাপুরে পরিকল্পিত নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ভোলা কনটেন্ট ক্রিয়েটর সেলিব্রেশন-২০২৬, সিজন-২ অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার পিরোজপুরে আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

এমপি আনার হত্যা: সিআইডির তল্লাশি অভিযানে হাড়গোড় উদ্ধার

  • প্রকাশিত : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ২৩১ 0 বার সংবাদি দেখেছে

আন্তর্জাতিক ডেস্ক // ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যায় গ্রেফতার সিয়াম হোসেনকে জিজ্ঞাসাবাদের পর সিআইডি তাকে নিয়ে কলকাতার বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান চালিয়েছে। এ অভিযানে হাড়গোড় উদ্ধার করার কথা জানিয়েছে কলকাতা পুলিশ। রোববার (৯ জুন) সকালে সিয়ামকে নিয়ে ভাঙড় এলাকায় পৌঁছে বাগজোলা খালে নামেন সিআইডি কর্মকর্তারা। সেখান থেকেই হাড়গোড় উদ্ধার করা হয়।

এর আগে, শনিবার (৮ জুন) সিয়ামকে ১৪ দিনের রিমান্ড দেন কলকাতার বারাসাতের আদালত।

অভিযানের শুরুতেই সিয়ামের দেখিয়ে দেয়া স্থানে তল্লাশি শুরু করে তারা। তবে এর আগে সিআইডির হাতে গ্রেপ্তার হওয়া জিহাদ দেহাংশ ফেলে দেয়ার যে স্থানের কথা বলেছিল আজ সিয়াম সেই স্থানের পরিবর্তে ভিন্ন স্থান দেখায়। আর সেখানে তল্লাশি চালিয়েই একাধিক হাড়গোড় উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে হাড়গুলো দেখে মানুষের হাড় বলেই মনে হচ্ছে। আসামি সিয়ামের দাবি, এগুলো বাংলাদেশের এমপি আনারের শরীরের দেহাংশ। যদিও সিআইডির পক্ষ থেকে জানানো হয়েছে, এমপির দেহাংশ কিনা বিষয়টি নিশ্চিত হতে উদ্ধার হওয়া হাড়গোড়গুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে।

উল্লেখ্য, গত শুক্রবার (৭ জুন) আনার হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে নেপালে আটক সিয়াম হোসেনকে ভারতের কাছে হস্তান্তর করা হয়।

সূত্র: আনন্দবাজার

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews