1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ওড়িশার স্বাস্থ্যমন্ত্রীকে গুলি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রোজার আগেই ছোলার ছুটে চলা সাত দিন ধরে সরাসরি হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক! নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ধামুরায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  ১১ দিনে রেমিট্যান্স এসেছে দেড় বিলিয়ন ডলারের বেশি বিএনপি নেতাকে গুলি করে হত্যা রাজাপুরে পরিকল্পিত নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ভোলা কনটেন্ট ক্রিয়েটর সেলিব্রেশন-২০২৬, সিজন-২ অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার পিরোজপুরে আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

ওড়িশার স্বাস্থ্যমন্ত্রীকে গুলি

  • প্রকাশিত : রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩
  • ২৩৭ 0 বার সংবাদি দেখেছে
আন্তর্জাতিক ডেস্ক // গুলিবিদ্ধ ভারতের ওড়িশা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী নবকিশোর দাস। গুলি চালিয়েছেন ওড়িশা পুলিশেরই এক অ্যাসিসট্যান্ট সাব-ইনস্পেক্টর (এএসআই)। পুলিশ জানিয়েছে, কমপক্ষে দুইটি গুলি করা হয়েছে মন্ত্রী নবকিশোর দাসের বুকে। গুরুতর আহত স্বাস্থ্যমন্ত্রীকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ওড়িশার ব্রজরাজনগরের এসডিপিও গুপ্তেশ্বর ভয় জানিয়েছেন, রোববার সকালে ওড়িশার ঝাড়সুগুড়া জেলার ব্রজরাজনগরে গান্ধী চকের কাছে এই কাণ্ড ঘটেছে। ঝাড়সুগুড়ায় একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন মন্ত্রী। তখনই তাকে লক্ষ্য করে হঠাৎ গুলি চালান অ্য়সিস্টান্ট সাব ইনস্পেক্টর পদমর্যাদার গোপাল দাস।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গুলি লাগার পরেই গুরুতর আহত অবস্থায় কাছের হাসপাতালে ভর্তি করানো হয় নবকিশোরকে। অবস্থার অবনতি হওয়ায় তাকে ঝাড়সুগুড়া বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে বিমানে করে ভুবনেশ্বরের এক হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

এক প্রত্যক্ষদর্শী বলেন, যখন মন্ত্রী গাড়ি থেকে নামেন, তখন তাকে স্বাগত জানানোর জন্য লোকজন জড়ো হন। ভিড়ের মধ্যে থেকেই গুলির শব্দ শোনা যায়। তার পরেই এক পুলিশ কর্মীকে ছুটে পালাতে দেখি।

পুলিশ জানিয়েছে, ওড়িশা স্বাস্থ্যমন্ত্রীকে গুলি করার সময় পুলিশের পোষাকেই ছিলেন গোপাল। তিনি কেন এই কাণ্ড ঘটিয়েছেন, এখনও জানা যায়নি। রোববার ব্রজরাজনগরের এই কর্মসূচিতে কড়া নিরাপত্তা মোতায়েন ছিল। তাতে নজর রাখার জন্যই গোপালকে নিয়োগ করা হয়েছিল। এই ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

এদিকে, মন্ত্রীকে গুলি চালানোর ঘটনার পরেই তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। প্রতিবাদে গান্ধী চকে ধর্নায় বসেছেন বিজেডি নেতা-কর্মীরা। তাদের অভিযোগ, এই গোটা ঘটনা পূর্বপরিকল্পিত ছিল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews