1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কক্সবাজারে ১০৫ কোটি টাকার ক্রিস্টাল মেথ উদ্ধার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রোজার আগেই ছোলার ছুটে চলা সাত দিন ধরে সরাসরি হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক! নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ধামুরায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  ১১ দিনে রেমিট্যান্স এসেছে দেড় বিলিয়ন ডলারের বেশি বিএনপি নেতাকে গুলি করে হত্যা রাজাপুরে পরিকল্পিত নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ভোলা কনটেন্ট ক্রিয়েটর সেলিব্রেশন-২০২৬, সিজন-২ অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার পিরোজপুরে আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

কক্সবাজারে ১০৫ কোটি টাকার ক্রিস্টাল মেথ উদ্ধার

  • প্রকাশিত : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ২০৬ 0 বার সংবাদি দেখেছে
কক্সবাজার প্রতিনিধি // কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালীর সীমান্ত পয়েন্ট দিয়ে প্রবেশের সময় ২১ কেজি ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনায় প্রধান পাচারকারীসহ তিনজনকে আটক করা হয়েছে।

বুধবার দুপুর ১২টায় কক্সবাজার ৩৪ বিজিবির সদর দপ্তরে প্রেস ব্রিফিংয়ে সেক্টর কমান্ডার কর্নেল মেহেদী হোসাইন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন, উখিয়ার বালুখালীর বুজুরুছ মিয়া (৫১), তার সহযোগী একই এলাকার মোহাম্মদ ইসমাঈল (২৩) ও পালংখালী এলাকার ছৈয়দুল বাশার (৪০)।

প্রেস ব্রিফিংয়ে বিজিবি জানান বুধবার ভোরে মিয়ানমার বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত থেকে ৮০০ গজ অভ্যন্তরে প্রবেশের সময় ছয় থেকে সাতজনকে থামার জন্য সংকেত দেয়া হয়। এ সময় বিজিবির অবস্থান টের পেয়ে দুটি বস্তা ফেলে পালিয়ে যাবার সময় তিনজনকে আটক করা হয়েছে। তাদের কাছে থাকা দু’টি বস্তা থেকে ২১ কেজি ৯০ গ্রাম আইস উদ্ধার করা হয়।

এদিকে জব্দ হওয়া আইসের আনুমানিক মূল্য ১০৫ কোটি ৪৫ লাখ টাকা। এখন পর্যন্ত এটি জব্দ করা সবচেয়ে বড় চালান বলে জানিয়েছেন বিজিবি।

কর্নেল মেহেদী হোসাইন কবির জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকারোক্তি দিয়েছেন যে, আইসের এটি সর্বোচ্চ চালান ছিল। এই চালানের গন্তব্য ছিল রোহিঙ্গা ক্যাম্প। পরে ক্যাম্প থেকে দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয়া হতো। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগ ব্যবস্থা নেয়ার জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews