1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কনস্টেবল পদে চাকরি: প্রতারকচক্রের ফাঁদে পা না দেয়ার আহ্বান - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রোজার আগেই ছোলার ছুটে চলা সাত দিন ধরে সরাসরি হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক! নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ধামুরায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  ১১ দিনে রেমিট্যান্স এসেছে দেড় বিলিয়ন ডলারের বেশি বিএনপি নেতাকে গুলি করে হত্যা রাজাপুরে পরিকল্পিত নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ভোলা কনটেন্ট ক্রিয়েটর সেলিব্রেশন-২০২৬, সিজন-২ অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার পিরোজপুরে আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

কনস্টেবল পদে চাকরি: প্রতারকচক্রের ফাঁদে পা না দেয়ার আহ্বান

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ২২৩ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতি‌বেদক // কনস্টেবল পদে চাকরি পাওয়ার প্রলোভনে প্রতারকচক্রের ফাঁদে পা না দেয়ার আহ্বান জা‌নি‌য়ে‌ছে পুলিশ সদরদপ্তর।

বৃহস্প‌তিবার এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে পু‌লিশ সদর দপ্তর জা‌নি‌য়ে‌ছে, গত বছ‌রের ২ ডিসেম্বর বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। গত ৫ ফেব্রুয়ারি থে‌কে নিয়োগ কার্যক্রম শুরু হয়।

নিয়োগ পরীক্ষা আধুনিকায়ন করে নিয়োগ পদ্ধতি অত্যন্ত স্বচ্ছতার ভিত্তিতে ৭টি ধাপে সম্পন্ন করা হচ্ছে। এ সংক্রান্তে বিস্তারিত সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যেতে পারে।

কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে একজন প্রার্থীকে তার নিজ যোগ্যতায় প্রতিটি ধাপে উত্তীর্ণ হতে হয়। এক্ষেত্রে নিয়োগ পদ্ধতির কোনো ধাপে কোনো প্রার্থীকে উত্তীর্ণ করা বা কনস্টেবল পদে চাকরি পাইয়ে দেয়ার কোনো ধরনের সুযোগ নেই। একজন প্রার্থী নিজ যোগ্যতায় শুধুমাত্র সরকারি ফি প্রদানের মাধ্যমে চাকরি পেয়ে থাকেন।

বিজ্ঞ‌প্তি‌তে আরও জানা‌নো হ‌য়ে‌ছে, প্রতারকচক্র কর্তৃক কনস্টেবল পদে চাকরি পাইয়ে দেয়ার প্রলোভন/ফাঁদে পা না দেয়ার জন্য পুলিশ হেডকোয়ার্টার্স হতে সবার প্রতি অনুরোধ জানানো হচ্ছে।

কনস্টেবল নিয়োগকে কেন্দ্র করে কোনো ব্যক্তির কোনো ধরনের প্রতারণার কৌশল অবলম্বনের খবর পেলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানা বা ৯৯৯-এ জানানোর জন্য অনুরোধ করা হয়েছে পুলিশ সদর দপ্তর থেকে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews