1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কলাপাড়ায় ২১ সুন্ধি কাছিম উদ্ধার, দুই ব্যবসায়ীর জরিমানা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের সরকারের ডাক পেলে মাঠে নামবে বিরোধী দলও শেখ হাসিনাকে ফেরাতে লিগ্যাল নোটিশ, ৭ দফা প্রস্তাব

কলাপাড়ায় ২১ সুন্ধি কাছিম উদ্ধার, দুই ব্যবসায়ীর জরিমানা

  • প্রকাশিত : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৬ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // পটুয়াখালীর কলাপাড়ায় ২১টি সুন্ধি কাছিম উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের লঞ্চঘাট এলাকার মানিক মিয়ার মৎস্য আড়ত থেকে এসব কাছিম উদ্ধার করা হয়।এসময় কাছিম সংরক্ষণের দায়ে মানিক মিয়া ও ফারুক নামের দুই মাছ ব্যবসায়ীকে চার হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর হোসেনের উপস্থিতিতে এসব কাছিম উপজেলা পরিষদের পুকুরে অবমুক্ত করা হয়।

অবমুক্তকালে বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা, সহকারী পরিচালক (সিপিপি) ও অ্যানিমেল লাভারসের সদস্য রাকায়েত আহসান, আল আমিন উপস্থিত ছিলেন। অ্যানিমেল লাভারস অব পটুয়াখালী কলাপাড়ার টিম লিডার রাকায়েত আহসান জানান, এসব কাছিম স্থানীয় শিকারিদের কাছ থেকে কিনে ঢাকায় পাঠাতে চেয়েছিলেন তারা।

গোপন সংবাদের ভিত্তিতে এসব কাছিম উদ্ধার করা হয়। বনবিভাগের কলাপাড়া রেঞ্জ কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, সংগঠনটি বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে কাজ করছে। এর ফলে তাদের তথ্যমতে বিভিন্ন জায়গা থেকে বন্দি বন্যপ্রাণী উদ্ধার করে অবমুক্ত করা সম্ভব হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews