1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কাজিরহাট প্রেসক্লাবে সাংবাদিক জাহানারার মায়ের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

কাজিরহাট প্রেসক্লাবে সাংবাদিক জাহানারার মায়ের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত

  • প্রকাশিত : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১৮৭ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বরিশাল জেলার কাজিরহাট থানা প্রেসক্লাবে সাংবাদিক জাহানারার মা মরহুমা আমেনা বেগমের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ মে) বিকেল সাড়ে ৫টায় প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজিরহাট থানা প্রেসক্লাবের সভাপতি এস এম শাহ আলম। সঞ্চালনায় ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাসেল কবির। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাংবাদিক মোহাম্মদ হানিফ।

এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, শাহেদুল ইসলাম, সজিব খান, তামিম মাহমুদ সজিব, রিয়া মনি, ফয়সাল হাওলাদারসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

দোয়া মোনাজাতে মরহুমা আমেনা বেগমের রুহের মাগফিরাত ও পরকালের শান্তি কামনা করা হয়। পরে প্রেসক্লাবের সভাপতি সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews