1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কালবৈশাখীর তাণ্ডবে বিধ্বস্ত হাফেজিয়া মাদ্রাসা, সহায়তার আবেদন ​ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

কালবৈশাখীর তাণ্ডবে বিধ্বস্ত হাফেজিয়া মাদ্রাসা, সহায়তার আবেদন ​

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
  • ১৭৬ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক ॥

মেহেন্দিগঞ্জ উপজেলার উত্তর উলানিয়া ইউনিয়নের পূর্ব হর্নি গ্রামের খান বাড়ির দরজার হাফেজিয়া মাদ্রাসা ভয়াবহ কালবৈশাখী ঝড়ে সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। বুধবার (২৭ মে) সকালে আঘাত হানা আকস্মিক ঝড়ে মুহূর্তেই মাটির সঙ্গে মিশে যায় মাদ্রাসাটির টিনশেড ভবন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঝড়ের তীব্রতায় বড় গাছ উপড়ে পড়ে মাদ্রাসার ওপর। এতে পুরো ভবন ধসে পড়ে এবং টিন, কাঠামো ও আসবাবপত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সৌভাগ্যবশত এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে মাদ্রাসাটির শিক্ষাকার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

মাদ্রাসা কর্তৃপক্ষ জানান, এখানেই এলাকার ছোট ছোট শিশুরা কুরআন শিক্ষা গ্রহণ করতো। ঝড়ে প্রতিষ্ঠানটি ধ্বংস হয়ে যাওয়ায় শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তারা বলেন, “যেখানে কুরআনের পাখিরা বসে কুরআন শিখতো, আজ সেই ঘর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এক ঝড়ে শিশুদের স্বপ্ন ভেঙে গেছে।”

এদিকে মাদ্রাসাটি নতুন করে নির্মাণে প্রশাসনসহ সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন কর্তৃপক্ষ। তারা বলেন, একটি মাদ্রাসা শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি শত শিশুর ভবিষ্যৎ গড়ার জায়গা। তাই মানবিক দৃষ্টিকোণ থেকে সবাইকে পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন তারা।

স্থানীয় বাসিন্দারাও ক্ষতিগ্রস্ত মাদ্রাসাটি দ্রুত পুনর্নির্মাণে সরকারি ও বেসরকারি সহায়তা কামনা করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews