1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কুয়াকাটায় রাখাইন জাদুঘর উদ্বোধন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বরিশাল মহানগরীতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের ডমিনেশন পেট্রোলিং ও বিশেষ অভিযান বিসিসি’র ২৪ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু বৃহস্পতিবার, প্রস্তুতি সভা অনুষ্ঠিত উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের

কুয়াকাটায় রাখাইন জাদুঘর উদ্বোধন

  • প্রকাশিত : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯২ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // পটুয়াখালীর কুয়াকাটায় রাখাইন জাদুঘর উদ্বোধন করা হয়েছে। কুয়াকাটার অন্যতম ভ্রমণ স্পট হিসেবে খ্যাত মিশ্রীপাড়া বৌদ্ধবিহারের কাছে জাদুঘরটি প্রতিষ্ঠা করেন মিশ্রীপাড়া সিমা বৌদ্ধবিহারের সভাপতি মি. মংলাচিং রাখাইন।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে জাদুঘরটি পরিদর্শন শেষে উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর হোসেন। লতাচাপলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনসার উদ্দিন মোল্লার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন পুলিশ পরিদর্শক হাসনাইন পারভেজ, কলাপাড়া প্রেসক্লাবে সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মাননু, মিশ্রীপাড়া বৌদ্ধবিহারের বিহার অধ্যক্ষ উত্তম মহাথেরসহ অনেকে।

জাদুঘরের প্রতিষ্ঠাতা মি. মংলাচিং রাখাইন বলেন, আমাদের রাখাইন সম্প্রদায় এখন বিলীন হওয়ার পথে। তাই আমি রাখাইনদের ইতিহাস এবং ঐতিহ্য ধরে রাখতে এ আয়োজন করেছি। এরই মধ্যে অনেক সাড়া পেয়েছি এবং সাধারণ যারা পর্যটক রয়েছেন, তারাও অনেক উপভোগ করছে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, পর্যটন কেন্দ্র কুয়াকাটা আরও একটি মাইলফলক পূর্ণ করল, রাখাইনদের নিয়ে অনেকের আগ্রহ থাকে জানার, দেখার, আশা করি, এ আয়োজনটি তাদের পূর্ণতা দেবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews