1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কুয়াকাটা সৈকতে গোসলে নেমে পর্যটক নিখোঁজ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কাজীরহাটের ৪ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আবুল কালাম খানকে ঘিরে নির্বাচনী আলোচনা পশ্চিমা নারীবাদ নারী-পুরুষের সম্পর্কে বিভাজন তৈরি করেছে: চরমোনাই পীর ঝালকাঠিতে শেখ হাসিনাকে দেশে ফেরাতে শপথ, ভিডিও ভাইরাল ১৭ দিন পর নিজ ঠিকানায় ফিরলেন পথ হারানো বৃদ্ধা শানু এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড জাতীয় চাঁদ দেখা কমিটির সভা মঙ্গলবার চিকিৎসায় বিদেশে ৩০ হাজার ডলার পাঠানোর সুযোগ জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত করেছে: স্পিকার

কুয়াকাটা সৈকতে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

  • প্রকাশিত : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ৩০৮ 0 বার সংবাদি দেখেছে
ডেক্স রিপোর্ট // পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে মাহবুবুর রহমান পারভেজ (২৯) নামের এক পর্যটক নিখোঁজ হয়েছেন।

রোববার (২১ আগস্ট) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। তাকে উদ্ধারে কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। নিখোঁজ মাহবুবুর রহমান রাজধানীর কদমতলীর বাসিন্দা। তার গ্রামের বাড়ি পাবনায়।

খোঁজ নিয়ে জানা যায়, একসঙ্গে চারজন বন্ধু সৈকতের জিরো পয়েন্টে গোসল করতে নামেন। কিছু সময় পরে মাহবুবসহ দুই বন্ধুকে স্রোতে গভীরে চলে যাচ্ছিলেন। সাফিন নামের আরেক বন্ধু একজনকে উদ্ধার করতে পারলেও মাহবুব পানিতে তলিয়ে যান।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের সহকারী পুলিশ সুপার আব্দুল খালেক বলেন, সৈকতে গোসলে নেমে একজনকে খুঁজে পাচ্ছে না এমন খবরে ট্যুরিস্ট পুলিশের টহল টিম ঘটনাস্থলে যায়। খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসকে জানানো হয়। উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।

খেপুপাড়া ফায়ারসার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. ইলিয়াস বলেন, ট্যুরিস্ট পুলিশের কাছে খবর পেয়ে তাৎক্ষণিক সৈকতে চলে আসি। আমাদের টিম, ট্যুরিস্ট পুলিশ ও থানা পুলিশ যৌথভাবে কাজ করছি। পটুয়াখালী থেকে ডুবুরি দল আসতে। তারা এলে গভীর সমুদ্রে খোঁজখুঁজি করতে পারবো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews