1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
খুলনায় প্রধানমন্ত্রীর জনসভা ১৩ নভেম্বর - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বরিশাল মহানগরীতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের ডমিনেশন পেট্রোলিং ও বিশেষ অভিযান বিসিসি’র ২৪ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু বৃহস্পতিবার, প্রস্তুতি সভা অনুষ্ঠিত উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের

খুলনায় প্রধানমন্ত্রীর জনসভা ১৩ নভেম্বর

  • প্রকাশিত : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ১৯০ 0 বার সংবাদি দেখেছে

এস এম সাইফুল ইসলাম কবির // প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুলনা সফর আরও দু’দিন পিছিয়ে ১৩ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। ওই দিন সার্কিট হাউজ মাঠে আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দিবেন প্রধানমন্ত্রী। জনসভা সফল করতে গত মাস থেকেই প্রস্তুতি চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে নগরীর প্রধান সড়কে নির্মাণ হচ্ছে তোরণ।

আওয়ামী লীগের কেন্দ্রিয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন জানান, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজের কারণে ১১ নভেম্বরের পরিবর্তে প্রধানমন্ত্রীর জনসভা ১৩ নভেম্বর অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগ নেতারা জানান, প্রথমে প্রধানমন্ত্রীর খুলনায় আসার কথা ছিলো ৯ নভেম্বর। পরবর্তীতে দু’দিন তারিখ পিছিয়ে ১১ নভেম্বর নির্ধারণ করা হয়। গতকাল আরও দু’দিন পিছিয়ে ১৩ নভেম্বর নির্ধারণ করা হলো।

এর আগে চলতি বছরের ৬ জানুয়ারি ব্যক্তিগত সফরে খুলনায় এসেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দিঘলিয়ার নগরঘাট এলাকায় তার মা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের নামে কেনা পাট গোডাউন পরিদর্শন করেন এবং নিজের চাচা বাড়িতে (বঙ্গবন্ধুর ছোট ভাই শেখ আবু নাসের) পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews