1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গরু চুরির মামলায় ছাত্রলীগের সেই নেত্রীর নামে চার্জশিট - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রোজার আগেই ছোলার ছুটে চলা সাত দিন ধরে সরাসরি হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক! নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ধামুরায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  ১১ দিনে রেমিট্যান্স এসেছে দেড় বিলিয়ন ডলারের বেশি বিএনপি নেতাকে গুলি করে হত্যা রাজাপুরে পরিকল্পিত নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ভোলা কনটেন্ট ক্রিয়েটর সেলিব্রেশন-২০২৬, সিজন-২ অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার পিরোজপুরে আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

গরু চুরির মামলায় ছাত্রলীগের সেই নেত্রীর নামে চার্জশিট

  • প্রকাশিত : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২১৮ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // ঢাকার ধামরাইয়ে গরু চুরির মামলায় গ্রেপ্তার ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের বহিষ্কৃত ছাত্রীবিষয়ক সম্পাদক বাবলী আক্তারসহ সাতজনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও ধামরাই থানার উপ-পরিদর্শক মো. আশরাফুল ইসলাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ চার্জশিট দাখিল করেন।

চার্জশিটভুক্ত অন্য আসামিরা হলেন মো. মোর্শেদ আলী, শাহাদাত হোসেন, আরিফ হোসেন, মো. হাবুল সরদার, রাজু আহম্মেদ, মো. সাইদুল ইসলাম।

বাবলী আক্তার সাভারের পৌর এলাকার নয়াবাড়ির বাসিন্দা। তিনি সাভার সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। একইসঙ্গে তিনি মুক্তিযুদ্ধ মঞ্চ ঢাকা জেলা উত্তরের সহসভাপতি।

এর আগে গত বছরের ৩০ অক্টোবর, গরু চুরির ঘটনায় আবদুল লতিফ বাদী হয়ে ধামরাই থানায় মামলা করেন। এ ঘটনায় ২ নভেম্বর ভোরে সাভার পৌরসভা এলাকার নয়াবাড়ি থেকে বাবলী আক্তারকে গ্রেপ্তার করে পুলিশ। পরে একই ঘটনায় সাভারের আশুলিয়া, পলাশবাড়ী ও ধামরাই থেকে আরও চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে বাবলী জামিনে রয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews