1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গুগল ডুডলে থার্টি ফাস্ট উদযাপন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
১১ দফা দাবিতে বরিশালে ঐক্যজোটের স্মারকলিপি বরিশাল মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহর যোগদান ভুতুড়ে বিল-লোডশেডিংয়ের বিরুদ্ধে বরিশালে বিক্ষোভ, স্মারকলিপি প্রদান নিরাপদ অভিবাসন ও দক্ষতা প্রশিক্ষণে গৌরনদী টিটিসির ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বিএনপি ও জামায়াত জুলাই আন্দোলনে ছিল না: ফয়জুল করীম গভীর সাগরে ট্রলারে জলদস্যুদের হামলা, ১৪ জেলে আহত ভোলায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ নতুন কর্মসূচির ঘোষণা জামায়াত জোটের আসামে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৫ ঢাকার চারপাশের নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

গুগল ডুডলে থার্টি ফাস্ট উদযাপন

  • প্রকাশিত : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ২৮২ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বছর শেষ হতে আর মাত্র কয়েক ঘণ্টা। থার্টি ফাস্ট নাইট বিভিন্ন আনন্দ আয়োজনে পালন করেন সবাই। মেতে ওঠেন নতুন বছর উদযাপনের খুশিতে। বিশ্বের অন্যতম জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলও উদযাপন করছে বছরের বিদায় বেলা। গুগলের ডুডলে দেখা যাচ্ছে নতুন এক থিম।

২০২৪ সালকে স্বাগত জানাতে চেয়ে আজ নতুন একটি ডুডল প্রকাশ করেছে গুগল। কোনো কিছু খোঁজার জন্য আজ সারাদিন গুগলে ঢুকলেই চোখে পড়বে ডুডলের ডিসকো বল। ডুডলে আরও আছে নানা রং। আলো, পার্টি, উৎসবের আবহে এই বছরকে বিদায় জানাতেই এই ডুডল প্রকাশ গুগলের।

আজকের ডুডল প্রসঙ্গে গুগল বলেছে, ‘৩… ২… ১… শুভ নববর্ষ! এই ডুডল নতুন বছরের শুরুর দিকে কিছু চাকচিক্ক নিয়ে আসবে। ঘড়ির কাটা ধীরে ধীরে যত মধ্যরাতের দিকে এগোচ্ছে, গোটা বিশ্ব জুড়ে ততই পরিকল্পনা এগিয়ে যাচ্ছে। নতুন বছরের রেজোলিউশন কী হবে, ভালোবাসার মানুষদের কী বার্তা পাঠানো যায়, কীভাবে এই আনন্দের মুহূর্ত উদযাপন করা যাবে।’

বিশেষ কোনো দিন, বিশেষ কোনো ব্যক্তি কিংবা আবিষ্কার নিয়ে সার্চ বক্সের ওপরে নিজেদের লোগোর পরিবর্তে এর সঙ্গে সঙ্গতিপূর্ণ নকশার যে লোগো তৈরি করে গুগল, তাকেই বলা হয় ডুডল। তারই ধারাবাহিকতায় আজ ২০২৩ সালের শেষ দিনেও দৃষ্টিনন্দন ডুডল প্রকাশ করেছে জনপ্রিয় এই সার্চ ইঞ্জিন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews