1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গেইলের বিশ্ব রেকর্ড ভেঙে টি-টোয়েন্টিতে ১৮৮ প্রিটোরিয়াসের - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বরিশাল সিটি কর্পোরেশন প্রশাসকের সঙ্গে নরসুন্দর কল্যাণ সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ উজিরপুরে গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতিকে সংবর্ধনা, জনতার ঢল গেইলের বিশ্ব রেকর্ড ভেঙে টি-টোয়েন্টিতে ১৮৮ প্রিটোরিয়াসের শানায়া-নভ্যার সঙ্গে ছুটির মেজাজে অনন্যা পান্ডে, নজরকাড়া ছবি শেয়ার বরিশালে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১০, ইয়াবা উদ্ধার বরিশালের মেয়ে ভারতবর্ষের প্রথম নারী চিকিৎসক ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ বরিশালে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার ১ বরিশালে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২১৯ আ.লীগ নেতা তোফায়েল আহমেদের ভাগনে-নাতিন জামাই গ্রেপ্তার

গেইলের বিশ্ব রেকর্ড ভেঙে টি-টোয়েন্টিতে ১৮৮ প্রিটোরিয়াসের

  • প্রকাশিত : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ১৮ 0 বার সংবাদি দেখেছে
স্পোর্টস ডেস্ক // ক্রিস গেইলের দীর্ঘদিনের রেকর্ড ভেঙে পুরুষদের টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যক্তিগত রানের নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন দক্ষিণ আফ্রিকার লুয়ান-দ্রে প্রিটোরিয়াস। সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে ব্লুমফন্টেইনে নাইটসের বিপক্ষে টাইটানসের হয়ে মাত্র ৭৯ বলে অপরাজিত ১৮৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন ২০ বছর বয়সী এই ব্যাটার। ঐতিহাসিক প্রথম টি-টোয়েন্টি দ্বিশতক থেকে মাত্র ১২ রান দূরে থামতে হয়েছে তাকে।

এটি প্রিটোরিয়াসের তৃতীয় টি-টোয়েন্টি সেঞ্চুরি। তার আগে পুরুষদের টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ডটি ছিল গেইলের দখলে। ২০১৩ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে তৎকালীন পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে অপরাজিত ১৭৫ রান করেছিলেন গেইল। সেই রেকর্ড এবার ছাড়িয়ে গেলেন প্রিটোরিয়াস।

শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন বাঁহাতি এই উদ্বোধনী ব্যাটার। মাত্র ২৪ বলে অর্ধশতক পূর্ণ করেন তিনি। এরপর আরও ১৬ বল খেলেই পৌঁছে যান শতরানে। ৫৮ বলে ১৫০ রান পূর্ণ করেন প্রিটোরিয়াস।

৭৯ বলের ইনিংসে ১৩টি ছক্কা ও ১৫টি চার মারেন তিনি। নাইটসের কোনো বোলারই তাকে থামাতে পারেননি। দলের সব বোলারের রান দেওয়ার হার ছিল ১১ বা তার বেশি।

প্রিটোরিয়াসের ঝোড়ো ব্যাটিংয়ে টাইটানস ৩ উইকেটে ২৬৭ রান সংগ্রহ করে। প্রতিযোগিতার ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এর আগে ২০২২ সালে একই প্রতিপক্ষের বিপক্ষে ৩ উইকেটে ২৭১ রান করেছিল টাইটানস।

সেই ম্যাচেই সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছিলেন ডেওয়াল্ড ব্রেভিস। তার ১৬২ রানের ইনিংস এতদিন প্রতিযোগিতাটির সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ ছিল। এবার সেই রেকর্ডও পেছনে ফেললেন প্রিটোরিয়াস। প্রতিযোগিতার ইতিহাসে সর্বোচ্চ পাঁচটি দলীয় সংগ্রহই এখন টাইটানসের দখলে।

২০২৬-২৭ মৌসুমে এটাই ছিল প্রিটোরিয়াসের প্রথম ম্যাচ। তবে প্রতিযোগিতায় নামার আগে দুর্দান্ত ছন্দে ছিলেন তিনি। সেপ্টেম্বরে জিম্বাবুয়ে ও নামিবিয়ার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের শেষ দুটি ম্যাচে যথাক্রমে ৯৪ ও ১০১ রান করেছিলেন এই তরুণ ব্যাটার।

সব সংস্করণ মিলিয়ে দক্ষিণ আফ্রিকার হয়ে এখন পর্যন্ত মাত্র ২২টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন প্রিটোরিয়াস। তবে টি-টোয়েন্টিতে এটি ছিল তার ৯১তম ম্যাচ। এই সংস্করণে তার ব্যাটিংয়ের রান তোলার হার ১৫০.৪৪।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews