1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানচাপা দিয়ে বাস খাদে, নিহত ১ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বরিশাল মহানগরীতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের ডমিনেশন পেট্রোলিং ও বিশেষ অভিযান বিসিসি’র ২৪ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু বৃহস্পতিবার, প্রস্তুতি সভা অনুষ্ঠিত উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের

গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানচাপা দিয়ে বাস খাদে, নিহত ১

  • প্রকাশিত : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ২৬২ 0 বার সংবাদি দেখেছে

গৌরনদী প্রতিনিধি // বাসে থাকা আত্মীয়ের সাথে কথা বলতে বাধা দেয়ায় চালকের ঔদ্ধত্যপূর্ণ বেপরোয়া গতির বাসের চাপায় সাইদুল হাওলাদার (৩৭) নামের এক ভ্যান চালক ঘটনাস্থলেই নিহত হয়েছে। শনিবার বেলা সোয়া এগারটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের টরকী নিলখোলা এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত সাইদুল উপজেলার ধানডোবা গ্রামের দেলোয়ার হাওলাদারের ছেলে। এ ঘটনায় কমপক্ষে ৬ জন আহত হয়েছে। শ্রাবনী পরিবহনের বরগুনাগামী যাত্রী সাথী আক্তার অভিযোগ করে বলেন, অনেকক্ষণ যাবত বাসে থাকা আত্মীয়ের সাথে কথা বলছিলেন চালক। চলন্ত অবস্থায় চালককে এভাবে কথা বলতে দেখে বাঁধা প্রদান করেন যাত্রীরা। এ নিয়ে মহাসড়কের গৌরনদী আরিফ ফিলিং ষ্টেশন এলাকায় আসলে বাস খামিয়ে যাত্রীদের সাথে ক্ষীপ্ত হয়ে ঔদ্ধত্যপূর্ণ আচরন করেন বাস চালক। এ ঘটনার কিছুক্ষণ পরই নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি ভ্যানকে ধাক্কা দিয়ে দোকান ভেঙ্গে বাস ডোবায় পড়ে যায়। আমি অল্পের জন্য রক্ষা পেলেও ভ্যান ও বাসের অনেকেই আহত হয়েছে। গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো. বিপুল হোসেন বলেন ঢাকা থেকে ছেড়ে আসা বরগুনাগামী শ্রাবনী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহি ভ্যানকে ধাক্কা দিয়ে দোকান ভেঙ্গে ডোবায় পড়ে যায়। এতে ভ্যানের চালক সহ ৫ যাত্রী ও বাসের এক শিশু আহত হয়। খবরপেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভ্যান যাত্রী সাইদুল হাওলাদারকে মৃত বলে ঘোষণা করেন। এছাড়াও ভ্যানের চালক জাহিদ বিশ্বাসকে গুরুত্বর অবস্থায় শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গৌরনদী হাইওয়ে থানার ওসি মোঃ আমিনুর রহমান জানান, দূর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews